• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

NEWS ROOM / ১৪৮ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩




সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোলা জেলা প্রশাসনের আয়োজনে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান এর সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সিং এ-র মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্প সহ আর্থসামাজিক বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম।
এ সময় ভোলা জেলায় ১০৫ টি দুর্যোগ আশ্রয় কেন্দ্র, ২০২.০৫ মিটার বিশিষ্ট ১ টি পিসি আরসিসি গার্ডার ব্রিজ, ২২ টি প্রাথমিক বিদ্যালয়, তজুমুদ্দিন সাব-রেজিস্ট্রি অফিস ভবন, শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের জন্য প্রসেস প্লান ক্রয় ‍ও স্থাপন, ২ টি অনুসন্ধান ও ১ টি মুল্যায়ন কাম উন্নয়ন গ্যাসকুপ খনন, ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের বহুমুখী ভবন, ৫ টি মুজিব কিল্লা এবং ১ টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মানের শুভ উদ্বোধন করে প্রধানমন্ত্রী।
এ সময় আরো উপস্থিত ছিলেন আব্দুল মমিন টুলু, জেলা পরিষদ চেয়ারম্যান, ভোলা,ডাঃ কে এম শফিকুজ্জামান,সিভিল সার্জন,ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক তামীম আল ইয়ামিন,অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসাইন,
ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান,চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক সহ জেলা পুলিশের কর্মকর্তাগণ,বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি-বেসরকারী কর্মকর্তাগণ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি