• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ! চিরতরে ভোলায় ফিরছেন তোফায়েল আহমেদ, শায়িত হবেন পারিবারিক কবরস্থানে! তোফায়েল আহমেদের জানাজা আগামীকাল,দাফন মায়ের পাশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন এমপি হাফিজ ইব্রাহিম ভোলার বাংলাবাজারে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি বিদ্যুৎ সংকটে বিপাকে ভোলাবাসী,পচছে ফ্রিজে সংরক্ষিত মাংস ইলিশা লঞ্চঘাট পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ যাত্রীসেবা নিশ্চিতকরণে জেলা পুলিশের ভূমিকার প্রশংসা ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার আগে শতবার ভাবুন: অ্যাডভোকেট সঞ্জয় কুমার দে দুর্জয় নিজ খামারে মাছের পরিচর্যায় ব্যস্ত অমি চৌধুরী

ভোলায় ভাষা শহিদের প্রতি জেলা প্রশাসক,পুলিশ সুপার ও সিভিল সার্জনের শ্রদ্ধা নিবেদন

NEWS ROOM / ১২২ বার ভিউ
আপডেট : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভোলা জেলা প্রশাসন ও ভোলা জেলা পুলিশ ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪’ পালন করেছে।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভোলা কেন্দ্রীয় শহিদ মিনারে ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান,ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম এবং ভোলা জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন ভোলা জেলা সিভিল সার্জন ডাঃ কে.এম শফিকুজ্জামান।
এর পরপরই শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন ভোলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব সহ ভোলা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
রাত ১২টা ১টি মিনিটে প্রথমে জেলা প্রশাসক আরিফুজ্জামান এর পরপরই ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এরপরই ভোলা জেলা সিভিল সার্জন কে.এম শফিকুজ্জামান শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ বাজানো হয়।
পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কর্মকতাবৃন্দ,ভোলা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ,সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি