• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
ভরা মৌসুমেও মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই, দুশ্চিন্তায় মনপুরার জেলে পরিবার।মাছের সংকটে বাড়ছে ঋণের বোঝা, লোকসানে জেলে ও মৎস্য ব্যবসায়ী; অনুকূল পরিবেশে পরিস্থিতি উন্নতির আশা মৎস্য বিভাগের।। টাইটানিকের আদলে নির্মিত হচ্ছে দেশের প্রথম আইল্যান্ড ইকোপার্ক ভোলায় মাদকবিরোধী র‍্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ভোলায় ২ লাখ ৯৩ হাজার ১৩৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। ভোলার শিবপুরে নদীভাঙন রোধে ৭২০ কোটি টাকার প্রকল্প, ২৯ জুন একনেকে অনুমোদনের আশা। ভোলায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ, প্রাথমিকভাবে এয়ার স্ট্রিপের পরিকল্পনা: এমপি পার্থ বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ জন আটক। মনপুরার কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ।। মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুস ভোলা-২ আসনের উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশেষ তহবিলের দাবি সংসদে বাজেট বক্তৃতায় এমপি হাফিজ ইব্রাহিম।

ভোলায় ব্যাটারিচালিত বোরাক ও অটোরিকশা চোর চক্রের মূল হোতা সহ চক্রের ৪ সদস্য আটক

NEWS ROOM / ৩১৮ বার ভিউ
আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

হাসনাইন আহমেদ।। ভোলা প্রকাশ,,

ভোলায় ব্যাটারিচালিত বোরাক ও অটোরিকশা চুরি ও ছিনতাইকারী চক্রের মূল হোতা সহ চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৫টি অটোরিক্সা, বোরাক ও নগদ ৭৮ হাজার টাকাসহ চুরির কাজের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছে চোর চক্রের মূল হোতা ভোলা সদরের বাঙা ইউনিয়নের বাসিন্দা মোঃ মিলন ফরাজী। চকলেট আরো তিন সদস্যের মধ্যে রয়েছে, মোঃ নয়ন, মোঃ সিদ্দিক মৃধা ও মোঃ লিটন হওলাদার।

বুধবার দুপুরে ভোলা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল দায়িত্বে নিয়োজিত মোহাম্মদ ফরহাদ সরদারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। এই সময় তিনি বলেন, গ্রেফতারকৃত চক্রটি দীর্ঘ দিন ধরে ভোলার বিভিন্ন স্থানে অটোরিক্সা ও বোরাক চুরির কাজ করে আসছে। গতকাল মঙ্গলবার মোহাম্মদ মান্নান নামের এক ব্যক্তি তার অটোরিকশা চুরি হয়ে যাওয়ার মর্মে ভোলা সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের সূত্র ধরে পুলিশ ভোলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহজনক ভাবে মোঃ নয়নকে আটক করে। পরে নয়নের স্বীকার উক্তি অনুযায়ী এই চোর চক্রের মূল হোতা মোঃ মিলন ফরাজীসহ চক্রের আরো তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এই সময় মিলন ফরাজীর গোডাউন থেকে ৫ টি অটোরিক্সা ও বোরাক জব্দ করার পাশাপাশি তার কাছ থেকে চুরি করা অটো রিক্সা ও বোরাক বিক্রির নগদ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে চোরচক্রের ৪ সদস্য কেই চুরির মামলায় কোর্টে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি