শিরোনাম
বিয়েতে রাজকীয় চমক! হেলিকপ্টারে নব”বধূ নিয়ে বাড়ি ফিরলেন ফ্রান্স প্র’বাসী একজন হাবিবুর রহমান, ছয় দশকের সাংবাদিকতার ইতিহাস—প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। বোরহানউদ্দিনে রাতের আঁধারে চকলেট বোমা ফাটিয়ে উধাও তিন ব্যক্তি, তদন্তে পুলিশ ২৫০ শয্যার হাসপাতাল,অথচ নেই ব্লাড ব্যাংক! রক্তের প্রয়োজনে স্বজনদের ছুটতে হয় দ্বারে দ্বারে। ভোলা সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার,জনবান্ধব পুলিশিং জোরদারে দিলেন নির্দেশনা। একজন প্রিয় অভিভাবককে হারাল পরিবার, না ফেরার দেশে অচ্যুতানন্দ চক্রবর্তী ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে নতুন আলোচনা,সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায় ভোলা’র’ বোরহানউদ্দিনে ডা.মোসলেউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও স্বজনদের মাঝে ভোলা জেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা,সভাপতি ফেরদৌস সম্পাদক মনির

ভোলায় পৈত্রিক সূত্রে পাওয়া জমি জবরদখলের চেষ্টা

NEWS ROOM / ১৬১ বার ভিউ
আপডেট : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫




আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিনে পৈত্রিক সূত্রে পাওয়া ১০ শতাংশ জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল খালেক গংদের বিরুদ্ধে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের জয়নাল আবেদীনের পৈত্রিক সূত্রে পাওয়া ১০ শতাংশ জমি জবরদখল করার পায়তারা করছে তারই চাচাতো ভাই আব্দুল খালেক গংরা।

জয়নাল আবেদীন জানান, দীর্ঘদিন যাবত টবগী মৌজার ১০ শতাংশ জমি তিনি চাষাবাদ করে আসছেন। এবার আমনের চাষও করেছেন তিনি। হঠাৎ সরকার পতনের পর খালেক গংরা আমার জমি জবরদখলের পায়তারা করছে। রাতের আধারে জমিতে পাওয়ার ট্রিলার দিয়ে চাষও দিয়েছেন।

তিনি আরে জানান, এই জমি নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফায় সালিশ বিচার করা জমি আমাদের বুজিয়ে দিলেও কোন কর্নপাত ছাড়াই বারবার আমার জমি জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিপক্ষরা।

এ বিষয়ে অভিযুক্তদের কাছে জানতে চাইলে তারা বলেন, আওয়ামী লীগ আমলে তারা জমি খেয়েছে এখন আমরা খাবো। এটা আমাদের জমি এই জমিতে আমরা চাষাবাদ করছি।

স্থানীয় সালিশ বিচারের বিষয়ে জানতে চাইলে তারা জানান, জোর করে তাদের জমি জয়নাল আবেদীন গংদের বুজিয়ে দিয়েছে বিচারকগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি