• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
এমপি হাফিজ ইব্রাহিমের স্নেহভাজন পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতাব্বরের জন্মদিন আজ বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়ালেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান সন্তোষ দেব ও মিতা দেবের গর্বিত সন্তান। ক্যা”ন্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পুলিশ কর্মকর্তা মাকসুদুর রহমান ভোলায় দাফনের ১৫ দিন পর কবর থেকে আতরের ঘ্রাণ,এলাকায় তোলপাড় ভোলায় লোডশেডিংয়ের ভোগান্তি কাটবে কবে? পক্ষিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রত্যাশী আল আমীনের গণসংযোগ শুরু মানবিক সহায়তায় পাশে এমপি হাফিজ ইব্রাহিম যেভাবে গ্রেপ্তার হলেন পুলিশের সাবেক আইজিপি বেনজীর ভোলায় রান্নাঘর সংস্কারকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৪ বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা; শোভাযাত্রায় যোগ দিতে গিয়ে সড়ক/ দু/র্ঘ/ট/নায় নি/হ/ত/ হন যুবক মো. ইসমাইল।

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ২০৭ জেলে আটক,বিপুল পরিমানে মাছ,জাল ও নৌকা জব্দ।

NEWS ROOM / ১৫০ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:

ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১২ অক্টোবর থেকে ২৭ অক্টোবর দুপুর পর্যন্ত ২০৭ জন জেলেকে আটক করা হয়েছে। ১২ অক্টোবর থেকে ২৭ অক্টোবর দুপুর পর্যন্ত ভোলা জেলা মৎস্য বিভাগের উদ্যোগে ভোলা জেলা মৎস্য কর্মকতা মোঃ আবুল কালাম আজাদ ও ভোলা জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারি পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন এর নেতৃত্বে ভোলা সদর,দৌলতখান,বোরহানউদ্দিন,তজুমদ্দিন,লালমোহন,মনপুরা ও চরফ্যাশনের মেঘনা এবং তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকৃতদের মধ্যে ভোলা সদরে ৪৬ জন,দৌলতখানে ৭ জন,বোরহানউদ্দিনে ৬ জন,লালমোহনে ৭ জন,চরফ্যাশন ১২৬ জন ও মনপুরার ১৪ জেলে রয়েছে বলে জানা গেছে। এসময় ২.৫৪২ মেট্রিক টন ইলিশ মাছ,৩৫টি নৌকা ও ৯ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন,১২ থেকে ২৭ অক্টোবর দুপুর পর্যন্ত ভোলার ৭ টি উপজেলায় ৩০০ টি অভিযান পরিচালনা করে ২০৭ জনকে আটক করা হয়েছে এর মধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে ৯৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড,৬৬ জনকে অর্থদন্ড ও ৪২ জনের বয়স কম হওয়ায় মুচলিকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া জব্দকৃত ২.৫৪২ মেট্রিক টন ইলিশ মাছ অসহায়দের মধ্যে বিতরণ ও জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মা ইলিশ রক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকতা। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার মৎস্য অধিদপ্তরের কর্মকতাবৃন্দ,নৌ পুলিশ ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিট। উল্লেখ্য যে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি