• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
চুরি করে পালিয়েও রক্ষা নেই! GPS-এ ধরা পড়ল R15-M,বরিশাল থেকে গ্রেপ্তার ২ বোরহানউদ্দিনে পুলিশের অভিযান,২৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলনে কোস্টগার্ডের অভিযান,ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮ জন্মাষ্টমীর উৎসবে মুখর ভোলা, বর্ণাঢ্য শোভাযাত্রায় সম্প্রীতির বার্তা তজুমদ্দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা “ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক

ভোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে ৩৭০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা

NEWS ROOM / ১৩৪ বার ভিউ
আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫




মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা প্রকাশ।।

বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলার উদ্যোগে ভোলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে ২০২৫) সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়। মেডিকেল ক্যাম্পেইনে মোট ৩৭০ জন অসহায়, গরিব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

ক্যাম্প পরিচালনায় নেতৃত্ব দেন সার্জন লেফটেন্যান্ট আখি তামান্না, এএমসি। চিকিৎসা কার্যক্রম শেষে স্থানীয় মৎস্যজীবীদের উদ্দেশ্যে জনসচেতনতামূলক বক্তব্য দেন লেফটেন্যান্ট মোজাম্মেল হক। তিনি অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার এবং নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

জনসচেতনতামূলক এই সভায় বিপুল সংখ্যক স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি