• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
তজুমদ্দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা “ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

ভোলায় কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত অর্ধশত পরিবার খোলা আকাশের নীচে, সহায়তা পেলেন নিহতের পরিবার

NEWS ROOM / ১৫৪ বার ভিউ
আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪




আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় কালবৈশাখী ঝড়ের তান্ডবে ঘর চাপায় ও বজ্রপাতে নিহত ২ জনের পরিবারে চলছে শোক। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছেন লালমোহন উপজেলা প্রশাসন। বেসরকারিভাবেও সহায়তা দেয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের মাঝে। খোলা আকাশের নীচে অর্ধশত পরিবার। প্রশাসনের পক্ষ থেকে চাল বরাদ্দ দেয়া হয়েছে। চলছে বিধ্বস্ত ঘরবাড়ি ও গাছপালা নিরুপনের কাজ।

লালামোহনে কালবৈশাখী ঝড়ে নিহত ২ জনের মধ্যে তজুমদ্দিন উপজেলার চরভূতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরলেঙুটিয়া গ্রামে বজ্রপাতে হর্টস্টকে নিহত শিক্ষক মঞ্জুরুল ইসলাম বাচ্চুর পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ২৫ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে।

সোমবার (০৮ এপ্রিল) দুপুরে তজুমদ্দিন উপজেলার চরভূতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরলেঙুটিয়া গ্রামে বজ্রপাতে হর্টস্টকে নিহত শিক্ষক মঞ্জুরুল ইসলাম বাচ্চু (৩৫) এর কবর জিয়ারত করেছেন লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম। এ সময় তিনি নিহত শিক্ষক পরিবারকে ২৫ হাজার টাকার চেক প্রদান করেন। আরও সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন তিনি। একই উপজেলার বদরপুরে ঘরচাপায় নিহত হারিছ (৬৫) এর পরিবারকেও জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা সহায়তা দেয়া হবে বলে জানা গেছে।
অপরদিকে, নিহত ২ পরিবারকে ২০ হাজার টাকা এবং আহত প্রত্যেককে ১০ হাজার টাকা করে বরাদ্দ দেয়ার ঘোষনা দিয়াছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নূরনবী চৌধুরী শাওন।

এদিকে, ঝড়ে সম্পূর্ন বিধ্বস্ত হওয়া ৩শ’ পরিবারের প্রায় অর্ধশত পরিবার খোলা আাকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে। এদের সহায়তার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক ভাবে ৮ মেঃ টন চাল বরাদ্ধ দেয়া হয়েছে। সম্পূর্ন ও অংশিক বিধস্ত ঘরের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম কালবেলাকে জানান, কালবৈশাখী ঝড়ে ২জন নিহত হয়েছে। তাদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হয়েছে। ঝড়ে ৩টি প্রাথমিক বিদ্যালয়সহ ৫০টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, তাদের সহায়তায় ৮ টন জিআর বরাদ্ধ দেয়া হয়েছে। এ ছাড়াও আংশিক ৩শ’ পরিবারের সহায়তার জন্য বরাদ্ধ চাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি