• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
এমপি হাফিজ ইব্রাহিমের স্নেহভাজন পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতাব্বরের জন্মদিন আজ বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়ালেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান সন্তোষ দেব ও মিতা দেবের গর্বিত সন্তান। ক্যা”ন্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পুলিশ কর্মকর্তা মাকসুদুর রহমান ভোলায় দাফনের ১৫ দিন পর কবর থেকে আতরের ঘ্রাণ,এলাকায় তোলপাড় ভোলায় লোডশেডিংয়ের ভোগান্তি কাটবে কবে? পক্ষিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রত্যাশী আল আমীনের গণসংযোগ শুরু মানবিক সহায়তায় পাশে এমপি হাফিজ ইব্রাহিম যেভাবে গ্রেপ্তার হলেন পুলিশের সাবেক আইজিপি বেনজীর ভোলায় রান্নাঘর সংস্কারকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৪ বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা; শোভাযাত্রায় যোগ দিতে গিয়ে সড়ক/ দু/র্ঘ/ট/নায় নি/হ/ত/ হন যুবক মো. ইসমাইল।

ভোলায় এসে জেলা পুলিশের সকল ইউনিটের ভালোবাসায় সিক্ত হলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান।

NEWS ROOM / ১৫৯ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক ভোলা প্রকাশ:

ভোলায় এসে ভোলা জেলা পুলিশের ফুলের শুভেচ্ছায় ও জেলা পুলিশের সকল ইউনিটের সদস্যদের ভালোবাসায় সিক্ত হলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান বিপিএম পিপিএম।
বৃহস্পতিবার (১০ আগস্ট), বরিশাল রেঞ্জের নবাগত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোঃ জামিল হাসান বিপিএম-সেবা,পিপিএম ভোলা জেলায় আগমন উপলক্ষ্যে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে নবাগত রেঞ্জ ডিআইজিকে আন্তরিক শুভেচ্ছা জানান ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান,বিপিএম।
এ সময় রেঞ্জ ডিআইজিকে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অফ অনার প্রদান করেন।
পরে পুলিশ লাইন্স ভোলায় জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান।
এসময় তিনি সকল পদমর্যাদার অফিসার ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। নবাগত ডিআইজি মহোদয় অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, জনসাধারণের সহিত উত্তম ব্যবহার, মাদক, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত দেশ গঠনে পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদানসহ দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।
সভায় আরো উপস্থিত ছিলেন আছাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল),মোঃ মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), প্রণয় রায়, সহকারি পুলিশ সুপার,
ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকির বিপিএম,বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়া,তজুমদ্দিন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, ভোলা সহ জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি