• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ভোলায় আবারো নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খুটিতে যাত্রীবাহী বাসের ধাক্কা

NEWS ROOM / ১৬৭ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫




ইউসুফ হোসেন অনিক,ভোলা– চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে ফিটনেসবিহীন একটি যাত্রীবাহী বাসের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খুটির সঙ্গে ধাক্কা লেগে মহিলা ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ৩:৩০ মিনিটের দিকে বোরহানউদ্দিন উপজেলার মহিলা কলেজ সংলগ্ন গ্রীন আইল্যান্ড হসপিটালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বাসের যাত্রীদের সঙ্গে কথা বলে জানাযায়, রাদিন পরিবহন (ভোলা-ব- ০৫-০০৭৯) বাসটি ভোলা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি বোরহানউদ্দিন উপজেলার হ্যালিপেড অতিক্রম করার সময় হঠাৎ যাত্রীবাহী বাসটির সামনের ডান পাশের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা সড়ক পরিবহনের একটি খুঁটিতে সজোড়ে আঘাত করে। এতে বাসের ভিতরে থাকা পুরুষ, মহিলা ও শিশুসহ অন্তত ১০ জন যাত্রী আহত হন ৷ পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠান।

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক (সেমকো) মো: শফিকুল ইসলাম ভোলা পোষ্ট কে জানান, বাস দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আঘাতপ্রাপ্ত ভোলা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাম্মির (১৮) ডান পা ভেঙ্গে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরনের পরামর্শ প্রদান করা করা হয়েছে।

ভোলা- চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচলের কারনে প্রায়ই দূর্ঘটনা ঘটছে। গত দুইদিন আগে মনিরাম বাজার নামক এলাকায় একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুটিতে আঘাত করে বেশ কয়েকজন গুরুতর আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি