• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলা জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ভোলার বোরহানউদ্দিনে ট্যালেন্টপুলে বৃত্তি পেল আবু আয়মান। ভোলার চরফ্যাশনে ফাতেমা মতিন মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে ঘ’টে যাওয়া ঘ’ট’নায় নিয়ে যা বললেন পু’লি’শ। খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও বাউফলে ভোলার মেয়ে নিশির ঝুলন্ত মর/দেহ উদ্ধার, হ.ত্যার অভিযোগ পরিবারের। ‎ বাউফলে ভোলার মেয়ে নিশির ঝু.ল.ন্ত মরদেহ উদ্ধার,হ/ত্যার অভিযোগ পরিবারের ‎ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার। রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সতর্ক থাকতে বিএনপির নির্দেশনা প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো ২৮তম মৃত্যুবার্ষিকী যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ভোলার সাবেক ডিসি আজাদ জাহান

ভোলায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা।

NEWS ROOM / ১৫৩ বার ভিউ
আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

বিএনপি সহ দেশ বিরোধী অপশক্তি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ ভোলা জেলা শাখার উদ্যোগে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্টিত হয়েছ।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এ সমাবেশ ও শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ মিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ছায়েম, সাধারণ সম্পাদক আকতার হোসেন, ভোলা পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহে আলম, জেলা শ্রমিক লীগের সভাপতি হারুন অর রশিদ, জেলা ছাত্রলীগের সভাপতি রায়হাম প্রমূখ।

এসময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণ করে চলছেন তার সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার টানা ১৫ বছর ক্ষমতায় থাকায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের কারণে বাংলাদেশ বদলে গেছে। দেশের সকল শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে বিএনপি ও জামায়াত সারা দেশে নৈরাজ্যের সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু আওয়ামি লীগের নেতাকর্মীরা তাদের এই নৈরাজ্য রাজপথে মোকাবিলা করবে।

তারা বলেন, ষড়যন্ত্রের রাজনীত করার কারণে এদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনার নেতৃত্বের প্রতি দেশে জনগণ আস্থাশীল। বিএনপি-জামায়াত দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে তার প্রতিবাদে আজকের সমাবেশ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যের মন্ত্রে উজ্জীবিত হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। এসময় বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি