• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
এক নজরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পিকার মেজর – অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ১১৭ ভোলা -৩। চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার স্বাস্থ্য সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আহবান প্রতিমন্ত্রীর বোরহানউদ্দিনে ভূমিদস্যদের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন করায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার। ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু বোরহানউদ্দিনে প্রতিবেশীকে ফাসাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী,জননন্দিত নেতা রাজিব আহসান এমপি। ভোলায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী হিন্দু নারীর পরিবারের পাশে ঢাকার সংগঠনগুলোর সহায়তা বৈকুণ্ঠ বাসী হন শ্রদ্ধেয় কাকা ভোলার ব্যবসায়ী সমাজের পরিচিত মুখ ও রেনুকা বস্ত্রালয়-এর স্বত্বাধিকারী প্রদীপ কুমার সাহা আজ বিকেল ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। সবাই ওনার পরিবারের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন। “আগামীর রাজনীতি ও করণীয়” রাজিব আহসান এমপি।

ভোলায় অসহায় এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন

NEWS ROOM / ১০২ বার ভিউ
আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা প্রকাশ।

ভোলায় সামাজিক সংগঠন অসহায় এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন ভোলা জেলা শাখা। শনিবার (২২ই জুলাই) ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড কুঞ্জপট্রি পোলগোরা বাজার সংলগ্নে। অসহায় এতিম ছাত্রদের মাঝে খাবারের আয়োজন করা হয়। খাবারের আগ মুহূর্তে সংগঠনের কার্যক্রম সম্পর্কে ও ভবিষ্যৎ কার্যক্রম এর বিষয় নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ফয়ছেল আহমেদ, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। উপস্থাপনা করেন ভোলা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান। ভোলা জেলা শাখার সভাপতি নেওয়াজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার অধ্যাপক মাওলানা আবু সুফিয়ান হযরত আলী ফোরকানিয়া হাফিজিয়া ক্বওমী মাদ্রাসা।অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এর ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মৌসুমী সুলতানা প্রেমা, সিনিয়র সহ-সভাপতি মোঃ অলিউল্লা খোকন, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ উজ্জল খান সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউণ্ডেশন অনুমোদিত। যার রেজিঃ নং-এস-১৩২৭৬ সংগঠনটির প্রধান স্লোগান আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ ও একজন নারী একজন আদর্শ মা। অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউণ্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত একটি সামাজিক সংগঠন। সংগঠনটি ২০১১ সালের ৮ই মে আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অলিউল্লাহ খোকন তার বক্তব্যে বলেন, আর্ত মানবতার সেবার লক্ষ্যে এবং সমাজিক ও ব্যক্তিজীবন উন্নত করার মানসে ২০১১ সালের ৮ মে বিশ্ব মা দিবসে প্রতিষ্ঠিত হয় অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে অবহেলিত, সুবিধাবঞ্চিত ও নির্যাতিত নারী ও শিশুদের সহায়তায়, সাধ্যমত কাজ করছে এ সংঘঠন। এছাড়া বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, কারিগরি বিভিন্ন প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি, সমাজ ও দেশ বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। এধারা আরও বেগবান করতে আমাদের প্রচেষ্টা থাকবে অব্যাহত। এই অল্প সময়ের মধ্যে আমাদের অনেকগুলো অর্জন রয়েছে যার মধ্যে অন্যতম ৫৯ জন নির্যাতিত নারীদের আইনী সহয়তা দেওয়া, ১৮৭২৩ জন বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান। ২০জন শিশু কে ফ্রি খতনা করানো, ১২৩০৯ জন কে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দেওয়া, ১৩৫ জন অসহায় নারী কে ফ্রি সেলাই প্রশিক্ষণ দিয়েছি আমরা। এছাড়াও ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছি ১১৫ জন শিক্ষার্থীদের কে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ১২ বার দেশের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেছি আমরা। ২২ বার দেশের বিভিন্ন স্থানে অবহেলিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি আমরা। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে ১ বার, যৌতুক বিরোধী সেমিনার করেছে ১৭ টি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে ১২ টি, ব্লাড গ্রুপিং করেছি ৭৯২৩ জন মানুষের। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবসে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করে পালন করে থাকি।

সংগঠনটি সভাপতি নেওয়াজ শরীফ তার সমাপনী বক্তব্যে বলেন, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন মানব দরদী ও সমাজ বান্ধব সকলকে এই কার্যক্রমের সাথে যুক্ত হয়ে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান। সমাজের বিত্তবানদের এগিয়ে এসে, সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে ভুমিকা রাখার অনুরোধ জানান। তিনি আরো বলেন, নেতৃস্থানীয় ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে সংগঠনের জনকল্যাণমূলক অন্যান্য সকল কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করা আমাদের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি