শিরোনাম
ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে পুলিশ সুপার,তিন থানার পূজামণ্ডপ পরিদর্শন শান্তিপূর্ণ উদ্‌যাপন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান,নিরাপত্তায় জেলা পুলিশের নিয়মিত তদারকি। লালমোহনে দুর্গাপূজার মণ্ডপে স্পিকার, পুলিশ সুপার ও জেলা প্রশাসক, মদন মোহন জিউ মন্দির পরিদর্শন,সম্প্রীতি ও নিরাপদে উৎসব উদ্‌যাপনের আহ্বান।  আজ রাতে গানে গানে মাতবে ওয়েস্টার্নপাড়া শতদল বিকাশ ক্লাব মাঠে জমবে সাংস্কৃতিক সন্ধ্যা। মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির

ভিআইপি কেবিনে মরদেহ উঠিয়ে প্রশংসায় ভাসছে কর্ণফুলী লঞ্চ

NEWS ROOM / ২৮৮ বার ভিউ
আপডেট : বুধবার, ৩ মে, ২০২৩




সুজন হাওলাদার বিশেষ প্রতিনিধি।

দ্বীপ জেলা ভোলার বাহিরে যাতায়াতের প্রধান মাধ্যম লঞ্চ হলেও সার্ভিস নিয়ে নানান আলোচনা সমালোচনা থাকলেও এবার মানবিক দৃষ্টান্ত দেখালেন কর্ণফুলী-১১ লঞ্চের স্টাফরা।

আজ রাত সাড়ে ১০ টায় ঢাকা সদরঘাট থেকে লঞ্চটি ছেড়ে আসার কিছুক্ষণ পূর্বেই বরফ ছাড়া সাদা কাপড়ে পেছানো একটি মরদেহ উঠানো হয়। লাশের স্বজনরা লাশটি লঞ্চের নিচতলায় রেখে চিন্তায় পড়ে যান। সকাল পর্যন্ত বরফ ছাড়া কি ভাবে রাখবেন? অবশেষে লঞ্চের কেবিন ইনচার্জ জাফর আহমেদ এগিয়ে এসে কথা বলেন মরহুম ব্যক্তির ছেলের সাথে। পিতৃহারা মনির বলেন, অল্প কিছুক্ষণ আগে আমার বাবা ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। লঞ্চ পাবো না তাই কফিন ও বরফ ছাড়াই নিয়ে আসছি। আমাদের বাড়ী চরফ্যাশনের এয়াজপুর।

এখন বরফ ছাড়া কি ভাবে নিবো বুঝে আসে না। পিতাহারা বাবার কথা শুনে কেবিন ইনচার্জ জাফর আহমেদ মালিক পক্ষের সাথে কথা বলে স্টাফদের সহযোগীতায় দ্বিতীয় তলায় ভিআইপি ডিলাক্স এসি কেবিনে মরদেহটি নিয়ে যান।

এদিকে কর্ণফুলী লঞ্চ স্টাফদের এই উদারতা দেখে আবেগআপ্লুত হয়ে যান মরহুমের স্বজনরা। মরহুমের পুত্রবধূ বলেন, আমরা কখনো ভাবতে পারিনি যে আমার শ্বশুরের মরদেহ কে এত সম্মান দিয়ে ভিআইপি এসি কেবিনে রাখা হবে। আমাদের পরিবারের পক্ষ থেকে লঞ্চ স্টাফদের কৃতজ্ঞতা জানাই। এই মানবিকতা কে দৃষ্টান্ত বললেন যাত্রীরা।

যাত্রী আহসান কবির বলেন, কর্ণফুলী লঞ্চ আজ একজন সাধারণ মরদেহ কে যে সম্মান দেখালো এ থেকে সকল লঞ্চ মালিক ও স্টাফরা শিক্ষা নেওয়া উচিত।

কর্ণফুলী-১১ লঞ্চের কেবিন ইনচার্জ জাফর আহমেদ বলেন, আমরা দেখলাম বরফ নাই আবার কফিন ও নাই তাই আমাদের ভিআইপি ডিলাক্স এসি কেবিনে রেখেছি। তিনি আরো বলেন, আমাদের কর্ণফুলী লঞ্চ সময়ের কুকিল নয়। আমরা সব সময়ই একই নিয়মে যাত্রীদের সব্বোর্চ সেবা দিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে দিয়ে যাবো ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি