• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভদ্রপাড়ায় অগ্নিকাণ্ডে মুদি দোকান পুড়ে ছাই, দশ লাখ টাকার ক্ষতি

NEWS ROOM / ২৩১ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩




সুজন হাওলাদার বিশেষ প্রতিনিধি।।

ভোলা শহরের কালিবাড়ি রোড ভদ্রপাড়ায় গভীর রাতে অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (৩০মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কালিবাড়ি রোড ভদ্রপাড়া এলাকায় মেসার্স মুরাদ ডিপার্টমেন্টাল স্টোরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়ে দোকান মালিক।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত পৌনে তিনটায় রাস্তাদিয়ে মানুষ যাওয়ার সময় দোকানের ভিতরে থেকে আগুন ও ব্যাপক ধোয়া বের হতে দেখে ডাক চিৎকার দিলে পাশ্ববর্তী মানুষ বেরিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে।কিন্তু কোন ভাবেই আগুন নেভাতে না পেরে ফায়ারসার্ভিসকে খবর দিলে তারা প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পার্শ্ববর্তী বাসিন্দা মো: সুমন জানান, মাঝরাতে মহল্লায় চিল্লাচিল্লি শুনে ঘুম থেকে উঠে দোকানের কাছে যাই। গিয়ে দেখি দোকানটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে । উপস্থিত সবাই আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করি। পরে ফায়ারসার্ভিসের সদস্যরা আগুন নেভায়। কিন্তু এতক্ষণে দোকানের অধিকাংশই পুড়ে গেছে।

দোকান মালিক মো: মুরাদ জানান, বুধবার রাত ১০ টার দিকে আমি দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। তখন দোকানের সব কিছু ঠিকঠাকই ছিলো। এরপর বৃহস্পতিবার রাত ৩ টার দিকে স্থানীয়রা আমায় ফোনে জানায় দোকানে আগুন লাগছে। সাথে সাথে দোকানে আইসা দেখতে পাই আমার সব পুড়ে ছাই হয়ে গেছে। রোজা ও ঈদ উপলক্ষে ধারদেনা ও এনজিও থেকে ঋন করে দোকানে নতুন মালামাল উঠাইছি। আগুনে আমার সব শেই কইরা দিছে। এখন আমি কি দিয়া কি করমু।

এদিকে ফায়ারসার্ভিস ভোলা ইউনিট এর স্টেশন অফিসার মো: সুমন জানান, বৃহস্পতিবার রাত ২.৫৬ মিনিটে আমাদের খবর দেওয়া হয় কালি বাড়ি রোড ভদ্রপাড়ায় একটি দোকানে আগুন লাগছে।খবর পেয়ে তাৎক্ষনিক আমাদের টিম নিয়ে ঘটনা স্থলে পৌঁছে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে তদন্তের পর আগুনের মূল কারণ জানা যাবে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি