• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সতর্ক থাকতে বিএনপির নির্দেশনা প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো ২৮তম মৃত্যুবার্ষিকী যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ভোলার সাবেক ডিসি আজাদ জাহান ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিস ই.য়া.বা.সহ মাদক ব্যবসায়ী আটক জন্মদিনে বোরহানউদ্দিন-দৌলতখানবাসীর ভালোবাসায় সিক্ত ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ বৃষ্টি উপেক্ষা করে বাঁধে আশ্রিতদের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভোলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে প্রায় ৫ কোটি ১১ লাখ টাকার নি.ষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ। ভোলায় ভয়াবহ নৌ দুর্ঘটনা ‘নাসরিন ট্র্যাজেডি’র ২৩ বছর আজ টানা বর্ষণে পানিবন্দি মনপুরা:তলিয়েছে সড়ক-ফসলের মাঠ,চরম দুর্ভোগে লাখো মানুষ স্লুইসগেট অকেজো ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার অভিযোগ;কর্মহীন শ্রমজীবীরা। বৈরী আবহাওয়ায় ভোলার ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ

ব্লগার আসাদ নূরের ফাঁসির দাবিতে ভোলায় শিক্ষার্থীদের মানববন্ধন

NEWS ROOM / ১৩৫ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

মহানবী হজরত মুহাম্মদ (স.) কে নিয়ে বিভিন্ন ভিডিওতে কটুক্তি করায় ব্লগার আসাদ নূরকে অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেছে ভোলার সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ভোলা সরকারি কলেজ, নাজিউর রহমান কলেজ, ওবায়দুল হক কলেজ, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় সহ জেলা শহরের প্রায়সংখ্যক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের এই কর্মসূচিকে স্বাগত জানিয়ে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেয় ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ ও ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালমান গোলদার। বিক্ষোভ সমাবেশে মোঃ আরিফ আহমেদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ভোলা সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ ওসমান সোহাগ, মোঃ রাহিম, আহমেদ আকবর, মোঃ রাহাত, ফাহিম মুনতাসীর, রিপন চৌধুরী, শাকিবুল ইসলাম। এসময় শিক্ষার্থীরা বলেন, মহানবী (সা.) কে নিয়ে অবমাননাকর ভিডিও তৈরি করে ব্লগার আসাদ নূর মুসলমানের হৃদয়ে আঘাত করছে। ধর্মীয় শান্তি বিনষ্টের দায়ে এই ব্লগারকে অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি