বোরহানউদ্দিন ও দৌলতখানে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ১৩শ পরিবারের মাঝে ত্রান বিতরন করলেন এমপি মুকুল
সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখানে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ১৩০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ সামগ্রি বিতরণ করেছেন ভোলা ২ আসনের এমপি,তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।
৩১ মে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার গংগাপুর,কুতুবা,পক্ষিয়া,হাসাননগর,মদনপুর,চরপাতা,ভবানীপুর সহ বিভিন্ন এলাকায় মোট ১৩০০ জন ক্ষতিগ্রস্তের মাঝে ৩০ কেজি করে চাল তুলে দেন তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
এ সময় সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা আজ আপনাদের কাছে ছুটে এসেছি। প্রধানমন্ত্রী আপনাদের জন্য এসব চাল পাঠিয়েছেন।
তিনি বলেন,ঘূর্ণিঝড় রিমালের আঘাতে যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য যা যা করা দরকার সব ধরনের সহযোগিতা আমরা করব। আমরা চাই এ অঞ্চলের মানুষ যেন দুর্যোগ থেকে মুক্তি পায়। বারবার যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয়,সেজন্য মেঘনা নদীর মতো তেতুলিয়ার উপকূলে ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। তাছাড়া যেসব রাস্তাঘাট ও বাঁধ ভেঙে গেছে সেগুলো সংস্কার করব। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর এতটুকু ভরসা রাখবেন আপনারা।
আলী আজম মুকুল আরও বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে
এ অঞ্চলে আমরা অনেক উন্নয়ন করেছি। উপকূলের মানুষ দুর্যোগের সময় যাতে নিরাপদে আশ্রয় নিতে পারে সেজন্য রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, বেড়িবাঁধ, আশ্রয়কেন্দ্র, সাইক্লোন শেল্টার করেছি। ত্রাণ বিতরণের পর ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ বেড়িবাধ এলাকা গুলো পরিদর্শন করেন সংসদ সদস্য আলী আজম মুকুল।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান,বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম,উপজেলা সমবায় কর্মকতা এনামুল হক,কুতুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ,পক্ষিয়া ইউনিয়ন পরিষদের সচিব আশরাফ উদ্দিন খান সহ বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।