মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা
ভোলার বোরহানউদ্দিনে ৩ হাজার ২০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
৩০ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক। 
সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার বলেন,কৃষকরা বিনামূল্যে সার বীজ কীটনাশক সহ বিভিন্ন উপটকণ পাওয়ার মধ্য দিয়ে তারা কৃষিকাজে আরো আগ্রহী হয়ে উঠবেন। কেননা বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা একের পর এক কৃষিবান্ধব কর্মসূচির মাধ্যমে দেশে এখম কৃষিতে বিপ্লব ঘটছে। তারই ধারাবাহিকতায় সরকার কৃষি প্রণোদনার অংশ হিসেবে বিভিন্ন সময় কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ, কীটনাশকসহ বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন। এর ফলে কৃষকরা বিভিন্ন ধরনের চাষাবাদে আরো উৎসাহিত হবে এবং দেশের উৎপাদিত খাদ্যশস্য আরো বৃদ্ধি পাবে।
নওরীন হক আরো বলেন, বর্তমান সরকার একজন কৃষিবান্ধব সরকার। তাই কৃষকদের আপদ বিপদ সহ প্রতিটি মুহূর্তেই সরকার তাদের পাশে দাঁড়িয়েছেন। তাছাড়া বিভিন্ন সময় বন্যা ঝড় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। এমনকি কৃষি খাতে ভর্তুকির মাধ্যমে কৃষকদেরকে সর্বক্ষেত্রেই সুযোগ-সুবিধা দিয়ে আসছেন। 
আজ ৩ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সামনের দিনগুলোতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকতা এইচ.এম শামীম।
স্বাগত বক্তব্য তিনি জানান,পক্ষিয়া ইউনিয়নে ৩৭০,টগবী ইউনিয়নে ৩৬০,বড় মানিকা ইউনিয়নে ৩৭৫,পৌরসভা ৮০,দেউলা ৩৫০,কাচিয়া ৩৭০,হাসাননগর ২০০,কুতবা ৩৭০,গঙ্গাপুর ৩৭৫,সাচড়া ৩৫০ কৃষকের হাতে ৫ কেজি করে উন্নত জাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার তুলে দেয়া হবে।