শিরোনাম
বিয়েতে রাজকীয় চমক! হেলিকপ্টারে নব”বধূ নিয়ে বাড়ি ফিরলেন ফ্রান্স প্র’বাসী একজন হাবিবুর রহমান, ছয় দশকের সাংবাদিকতার ইতিহাস—প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। বোরহানউদ্দিনে রাতের আঁধারে চকলেট বোমা ফাটিয়ে উধাও তিন ব্যক্তি, তদন্তে পুলিশ ২৫০ শয্যার হাসপাতাল,অথচ নেই ব্লাড ব্যাংক! রক্তের প্রয়োজনে স্বজনদের ছুটতে হয় দ্বারে দ্বারে। ভোলা সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার,জনবান্ধব পুলিশিং জোরদারে দিলেন নির্দেশনা। একজন প্রিয় অভিভাবককে হারাল পরিবার, না ফেরার দেশে অচ্যুতানন্দ চক্রবর্তী ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে নতুন আলোচনা,সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায় ভোলা’র’ বোরহানউদ্দিনে ডা.মোসলেউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও স্বজনদের মাঝে ভোলা জেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা,সভাপতি ফেরদৌস সম্পাদক মনির

বোরহানউদ্দিনে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সমাবেশে বিভিন্ন প্রতিষ্ঠানের ১০ শিক্ষককে সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন

NEWS ROOM / ১৯৩ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪




মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সমাবেশ ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর )বিকালে সাড়ে তিনটায় বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়াতনে এ সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক রায়হান- উজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান বলেন,শিক্ষকরা হলো আমাদের সকলের শ্রদ্ধার পাত্র,একটি সমাজকে আধুনিকায়ন,সমাজ থেকে অশ্লীল সকল কাজ এবং কুসংস্কার দূরীকরণে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,একমাত্র শিক্ষকরাই পারে যুব সমাজকে খারাপ কাজ থেকে দূরে রেখেও ভালো কাজে নিয়ে আসতে,আমাদের শিক্ষকদের কে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে।
আজকের শিক্ষক সমাবেশ ও গুণী শিক্ষক সংবর্ধনার মাধ্যমে আমরা জানাতে চাই,উপজেলা প্রশাসন সব সময় শিক্ষকদের পাশে রয়েছে এবং সকল প্রকার সহযোগিতা করবে।
এ সময় তিনি বলেন,সকল সরকারি স্কুল ও মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক সহ সকল পর্যায়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়ানো, ঝরে পড়া ঠেকাতে,বাল্যবিবাহ প্রতিরোধ,মাদককে না বলা সহ বিভিন্ন কার্যক্রমে প্রতিষ্ঠানগুলোকে সক্রিয়ভাবে কাজ করতে হবে, শিক্ষার্থীদের কে প্রতিষ্ঠান মুখী করতে ক্রীড়াঙ্গন সহ সকল ভালো কাজে এগিয়ে নিতে হবে এক্ষেত্রে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।
সভায় আরো বক্তব্যরা রাখেন, সরকারি আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল হালিম,আলিয়া মাদরাসার অধ্যক্ষ এএইচএম আহমেদ উল্লাহ আনছারী,বোরহানউদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ হারুন আর রশিদ,হাফিজ ইব্রাহিম কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)জাকারিয়া আজম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো রেজাউল করিম,প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল আহসান,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বশির আহমেদ,কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিশ্বজিৎ দে,কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম,পক্ষিয়া মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক এটিএম লোকমান হাওলাদার,খানকায় বশিরিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ শাহিনুল কবির প্রমুখ।
এ সময় তারা বলেন,আজকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক সমাবেশ ও গুনি শিক্ষক সংবর্ধনা শিক্ষকদেরকে ভালো কাজে উৎসাহিত করবে,আমরা শিক্ষক হিসেবে আজকে অনুপ্রেরণা পাচ্ছি কারণ আমরা শিক্ষকরা শিক্ষার্থীদেরকে সঠিকভাবে গড়ে তোলার জন্য সব সময় পরিশ্রম করি কিন্তু ঐরকম মূল্যায়ন আমাদের করা হয় না কিন্তু আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা বোরহানউদ্দিন উপজেলার সকল শিক্ষককে একত্রিত করে যে আয়োজন করেছে এ জন্য আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করছি,এর ধারাবাহিকতা সামনের দিনগুলোতেও বজায় থাকবে বলে প্রত্যাশা করে তারা।
এ সময় শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন,শিক্ষার্থীরা ৫ই আগস্টের পর থেকে প্রতিষ্ঠানগুলোতে আগের মত উপস্থিত হচ্ছে না,এ নিয়ে আমরা চিন্তিত।
৫ ই আগস্টে সরকার পতনে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম,তারা বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য যেটি করেছে প্রশংসা না করে উপায় নেই তবে এখন যেহেতু অন্তবর্তী কালীন সরকার গঠন হয়েছে সেক্ষেত্রে আগের মতো তাদেরকে,বিভিন্ন দপ্তর কিংবা রাস্তায় না থেকে পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে কলেজ,মাদরাসা,মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন গুণী শিক্ষক কে সংবর্ধনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি