• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে রাতের আঁধারে চকলেট বোমা ফাটিয়ে উধাও তিন ব্যক্তি, তদন্তে পুলিশ ২৫০ শয্যার হাসপাতাল,অথচ নেই ব্লাড ব্যাংক! রক্তের প্রয়োজনে স্বজনদের ছুটতে হয় দ্বারে দ্বারে। ভোলা সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার,জনবান্ধব পুলিশিং জোরদারে দিলেন নির্দেশনা। একজন প্রিয় অভিভাবককে হারাল পরিবার, না ফেরার দেশে অচ্যুতানন্দ চক্রবর্তী ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে নতুন আলোচনা,সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায় ভোলা’র’ বোরহানউদ্দিনে ডা.মোসলেউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও স্বজনদের মাঝে ভোলা জেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা,সভাপতি ফেরদৌস সম্পাদক মনির অপরাধের রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ সুপার, সরেজমিনে পরিদর্শন একাধিক ঘটনাস্থল গোপন সংবাদের ভিত্তিতে অভি/যান,দুলারহাটে নারীর হেফাজতে মিলল ৫২৫ গ্রাম গাঁ’জা

বোরহানউদ্দিনে রাতের আঁধারে চকলেট বোমা ফাটিয়ে উধাও তিন ব্যক্তি, তদন্তে পুলিশ

NEWS ROOM / ১২ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬




রিয়াজ ফরাজী।

ভোলার বোরহানউদ্দিনে গভীর রাতে পৌরসভা কার্যালয়ের সামনে চকলেট বোমা বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। রাতের নিস্তব্ধতা ভেঙে বিকট শব্দে বোমা ফাটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তিন ব্যক্তি। শান্তিপূর্ণ জনপদে এ ধরনের কর্মকাণ্ডকে ঘিরে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার ২৩ নভেম্বর মধ্যরাতের পর আনুমানিক ৩টা ১ মিনিটের দিকে পৌরসভার সামনে এ ঘটনা ঘটে। পৌরসভার সিসিটিভি ক্যামেরার ফুটেজে মুখে মাস্ক পরা তিন ব্যক্তিকে ঘটনাস্থলে দেখা গেছে। তারা চকলেট বোমা ফাটিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। তবে ক্যামেরায় তাদের উপস্থিতি ধরা পড়লেও মুখে মাস্ক থাকায় পরিচয় শনাক্ত করার মতো স্পষ্ট চিত্র পাওয়া যায়নি।

এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বোরহানউদ্দিন উপজেলা বিএনপির নেতারা অভিযোগ করেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিরা শান্ত বোরহানউদ্দিনকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তাদের দাবি, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে রাজনৈতিক অস্থিরতা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। তবে এ অভিযোগের পক্ষে এখনো কোনো প্রমাণ বা সংশ্লিষ্টতার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ সূত্র জানায়, রাত আনুমানিক ৩টা ১ মিনিটে পৌরসভার সামনে পটকা বা চকলেট বোমা ফাটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। সিসিটিভি ফুটেজসহ ঘটনার বিভিন্ন দিক পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয় সচেতন মহলের মতে, রাজনৈতিক মতপার্থক্য কিংবা যে কোনো স্বার্থের ঊর্ধ্বে জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখা জরুরি। গভীর রাতে জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের বিস্ফোরণ জনমনে আতঙ্ক সৃষ্টির পাশাপাশি বড় ধরনের নিরাপত্তাঝুঁকির আশঙ্কাও তৈরি করে। তাই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

বোরহানউদ্দিনের শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ্ন রাখতে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি