• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বোরহানউদ্দিনে বিকল্প কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ১৬ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ

NEWS ROOM / ১২৪ বার ভিউ
আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫




মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক:
জাটকা ও মা ইলিশ আহরণ নিষিদ্ধের সময়ে জেলেদের বিকল্প কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নিবন্ধিত ১৬ জন জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
১৬টি বকনা বাছুরের মূল‍্য প্রতিটি ত্রিশ হাজার টাকা করে মোট ৪ লাখ ৮০ হাজার টাকা বলে জানা গেছে।
২৮ শে মে বুধবার বিকালে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চত্বরে ২০২৪-২০২৫ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় সুফলভোগী জেলেদের মধ্যে এ ১৬টি বাছুর দেওয়া হয়। বিকল্প কর্মসংস্থান উপকরণ হিসেবে ৩০ হাজার টাকা মূল্যের প্রতিটি বাছুর বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বকনা বাছুর বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব।
প্রধান অতিথির বক্তব্য জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহারস্বরূপ উপজেলায় ১৬ জন জেলের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী প্রান্তিক জেলেদের এই প্রকল্পের আওতায় আসবে ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা,সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি