• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
স্বাস্থ্য সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আহবান প্রতিমন্ত্রীর বোরহানউদ্দিনে ভূমিদস্যদের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন করায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার। ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু বোরহানউদ্দিনে প্রতিবেশীকে ফাসাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী,জননন্দিত নেতা রাজিব আহসান এমপি। ভোলায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী হিন্দু নারীর পরিবারের পাশে ঢাকার সংগঠনগুলোর সহায়তা বৈকুণ্ঠ বাসী হন শ্রদ্ধেয় কাকা ভোলার ব্যবসায়ী সমাজের পরিচিত মুখ ও রেনুকা বস্ত্রালয়-এর স্বত্বাধিকারী প্রদীপ কুমার সাহা আজ বিকেল ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। সবাই ওনার পরিবারের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন। “আগামীর রাজনীতি ও করণীয়” রাজিব আহসান এমপি। ভোলায় এসপি শহীদুল্লাহ কাওছারের নির্দেশে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ৩ আসামী গ্রেফতার মনপুরায় শুভ আগমন করবেন (ভোলা-৪) চরফ্যাশন মনপুরা নবনির্বাচিত এমপি নুরুল ইসলাম নয়ন

বোরহানউদ্দিনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

NEWS ROOM / ১৫৭ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

মোঃ সাইফুল ইসলাম আকাশ

ভোলার বোরহানউদ্দিনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ জুলাই সোমবার রাত সাড়ে ৮‌ টায় বোরহানউদ্দিন থানা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত)মোঃ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ শাহীন ফকিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমোহন সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক বলেন,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ পুলিশ সাধারণ মানুষকে যেকোনো ধরনের নিরাপত্তা দেবে বোরহানউদ্দিনে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে আমাদেরকে জানাবেন আমরা ব্যবস্থা নেব।
সভাপতির বক্তব্যে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির বলেন ঈদকে সামনে রেখে চুরি,ডাকাতি সহ কোন ঘটনা ঘটলে পুলিশ কে জানাবেন পুলিশ আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে।
এসময় তিনি বলেন,বোরহানউদ্দিনে বিভিন্ন ইউনিয়নে পুলিশ টহলে থাকবে,জাল টাকা শনাক্তকরনে বিভিন্ন গরুর হাটে পুলিশের টিম সহযোগিতা করবে ও বুথ থাকবে।
এসময় তিনি আরো জানান,পুলিশ জনগণের বন্ধু তাই আপনাদের যে কোন বিপদে আমাদের জানাবেন আমরা অবশ্যই পাশে থাকব।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম,মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ শরীফুল ইসলাম,বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার,পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার,টগবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার,কুতবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ,দেউলা ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল,পক্ষিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাগর হাওলাদার,বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি তাজউদ্দীন খান সহ বিভিন্ন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর,ব্যাংক কর্মকতা,বিভিন্ন ইউনিয়নের সদস্য বৃন্দ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি