• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ

বোরহানউদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৫ জেলে আটক,বিপুল পরিমাণে জাল ও ইলিশ মাছ জব্দ

NEWS ROOM / ১৪৬ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৫ জেলেকে আটক করা হয়েছে।
বুধবার ৩০ অক্টোবর সকাল থেকে বিকাল পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামানের নেতৃত্বে উপজেলা প্রশাসন টিম,ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ এর নির্দেশে উপজেলা মৎস্য বিভাগ বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ৫ জন জেলেকে আটক করা হয়,আটককৃত জেলেদের মধ্যে ৪ জনকে মোবাইল কোটের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা এবং একজন জেলে প্রতিবন্ধী হওয়ায় মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান-উজ্জামান।
এ সময় একটি নৌকা,৩০ হাজার মিটার জাল ও বিপুল পরিমাণে জব্দ করা হয়।
জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট,মাছ বিভিন্ন অসহায়-দুস্থ মানুষের মাঝে এবং এতিমখানায় বিতরণ,জব্দকৃত নৌকা মৎস্য বিভাগের দায়িত্বে রয়েছে বলে জানা গেছে,অভিযান শেষ হলে নিলাম এর মাধ্যমে বিক্রি করা হবে বলে জানান মৎস্য বিভাগ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান জানান,গত ১৩ই অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মেঘনা ও তেতুলিয়া নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে,যারা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামছে তাদেরকেই আটক করা হচ্ছে এবং বিভিন্ন মেয়াদের সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জনস্বার্থে আগামী ৩ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বোরহান উদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা,উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি