• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

বোরহানউদ্দিনে দোকান ঘর ভাংচুর ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন।

NEWS ROOM / ১২৩ বার ভিউ
আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩

বোরহানউদ্দিনে দোকান ঘর ভাংচুর ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন।
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর বাজারের রানিগঞ্জ রোডের নাছির বাকলাইয়ের ব্যাবসা প্রতিষ্ঠান নাসির এন্ড সন্স নামক দোকানে ভাংচুর করেন আঃ রশিদ বাকলাই গংরা। সংবাদ সম্মেলনে এমনটি অভিযোগ করেন নাছির বাকলাই ও ছেলে ইখতিয়ার ইসলাম হাছান।

নাছির বাকলাই সাংবাদিকদের অভিযোগ করে বলেন, বোরহানউদ্দিন বাজারের রানিগঞ্জ রোডের ঘরটিতে আমরা বহু বছর ধরে ব্যাবসা করে আসছি, এখানে আমাদের লক্ষ লক্ষ টাকার প্রডাক্ট রয়েছে, এই ঘরটি নিয়ে বিরোধ চলছে, এর মধ্যে ০৪ মার্চ ২০২৩খ্রিঃ শনিবার সন্ধ্যায় আব্দুর রশিদ (৬০) ইউছুফ (৪০) ইসমাইল (৩৫) সহ ৫-৭ জন লোক আমাদের ব্যাবসা প্রতিষ্ঠান ভাংচুর করে। পরবর্তী সময়ে এঘটনা শুনে ঘটনাস্থলে ছোট ছেলে শাকিল সেখানে গেলে তাকে এলোপাতাড়ি মারধর করেন নাছিমা, আমেনা, মেজবা, সহ আরো অনেকেই। বর্তমানে মোঃ শাকিল আহত অবস্থায় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

হাছান বাকলাই আরো বলেন, রানিগঞ্জ রোডের দোকানের জমি আমার চাচা রশিদ বাকলাইর,অপরদিকে বাজারের বাকলাই ক্লথ স্টোরের জমি আমার বাবা নাছির বাকলাইর। এয়াজ বদল করে একে-অপরের জমি ভোগ দখল করে আসছি। কিন্ত একটা মহলের প্ররোচনায় দোকানটি বিক্রি করতে চান রশিদ বাকলাই। কিন্তু বাজারের ক্লোথ স্টোরের জমি আমাদের অংশ বুঝিয়ে দিতেছে না। যারফলে দীর্ঘদিন যাবৎ এ বিরোধ চলে আসছে।
এ বিষয়ে আঃ রশিদ বাকলাইয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা আমার ক্রয় করা সম্পত্তি, এটা আমরা ভোগ দখল করে আসছি, তারা আমার ভাই ভাতিজা হওয়ায় মাজে মধ্যে আমাদের ঘরে মাল গুদাম করতো। এখন তারা ঘর দাবি করে যেটা ভিত্তিহীন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি মিমাংসা করার প্রক্রিয়া চলছে, তারা উভয় ভাই ভাই উভয়ই শালিশ মানায় শালিশের মাধ্যমে আশা করি সমাধান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি