• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে পুলিশ সুপার,তিন থানার পূজামণ্ডপ পরিদর্শন শান্তিপূর্ণ উদ্‌যাপন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান,নিরাপত্তায় জেলা পুলিশের নিয়মিত তদারকি। লালমোহনে দুর্গাপূজার মণ্ডপে স্পিকার, পুলিশ সুপার ও জেলা প্রশাসক, মদন মোহন জিউ মন্দির পরিদর্শন,সম্প্রীতি ও নিরাপদে উৎসব উদ্‌যাপনের আহ্বান।  আজ রাতে গানে গানে মাতবে ওয়েস্টার্নপাড়া শতদল বিকাশ ক্লাব মাঠে জমবে সাংস্কৃতিক সন্ধ্যা। মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির

বোরহানউদ্দিনে থানায় অভিযোগ করায় বাদীর উপর হামলা।

NEWS ROOM / ২৮৭ বার ভিউ
আপডেট : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২




বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের কুঞ্জেরহাট বাজারে জমি নিয়ে বিরোধের জের হাজী মোঃ দানেছ মিয়া(৫৬) কে পিটিয়ে গুরুতর আহত করে জোরপূর্বক জমি দখলকরাসহ ঘর উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে।

একই এলাকার আঃ করিম মাতাব্বর (৫০), জলিল মাতাব্বর (৪৫), জসিম মাতাব্বর(৫০), রেজাউল মাতাব্বর (২৫) সহ অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে হামলা ও জোরপূর্বক জমি দখলকরাসহ ঘর উত্তোলনের অভিযোগ করেন ভুক্তভোগী হাজী দানেছ মিয়া। শনিবার সকালে কুঞ্জেরহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহত হাজী দানেছ মিয়াকে পুলিশ উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে পাঠায়।
হাসপাতালে চিকিৎসারত আহত হাজী দানেছ মিয়া অভিযোগ করে বলেন, চকডোস মৌজার ৫৮ নং জেএল এর ২৮৯ নং খতিয়ানের ৩৭৫ ও ৩৭৬ নং দাগের ৩৮ শতাংশ জমি নিয়ে উল্লেখিত হামলাকারীদের সাথে বিরোধ চলমান আছে। ওই জমি জোরপূর্বক দখলকরাসহ ঘর উত্তোলন করার সময় শুক্রবার রাতে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। শনিবার ঘটনাস্থলে এএসআই মাহাফুজ তদন্তকরতে আসেন। সেখানে আমিও যাই। পুলিশের সামনেই আমার সাথে তাদের কথার কাটা-কাটি হয়। পরে থানায় অভিযোগ করায় তারা আমাকে পিটিয়ে গুরুতর আহত করে। আমার সাথে থাকা নগদ ৫২ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়। উপস্থিত পুলিশ আমাকে উদ্ধারকরে বোরহানউদ্দিন হাসপাতালে পাঠায়।
অন্যদিকে জসিম মাতাব্বরের কাছে জানতে চাইলে তিনি বলেন, জমি নিয়ে দানেস মিয়ার সাথে শালিশ বৈঠক হয়। সেখানে আমারা জমি পেয়েছি। আমাদের ভোগ দখলিয় জমিতে আমরা ঘর উত্তোলন করতেছি। হাজী দানেছ মিয়া এসে আমাদের উপর হামলা চালায়। আমাদের ১ জন গুরুতর আহত হয়। হাসপাতালে ভর্তি আছে।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, থানায় অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনা স্থলে গিয়েছে। তদন্তকরে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি