• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন করায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার। ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু

NEWS ROOM / ৬৫ বার ভিউ
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬

এইচ.এম.এরশাদ,বোরহানউদ্দিন(ভোলা)প্রতিনিধিঃ- অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও চরের কৃষি জমির মাটি কেটে নেওয়াসহ পরিবহনের দায়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ২ টি লোড ড্রেজার মেশিনসহ ১টি বাল্কহেড আটক করেছে উপজেলা প্রশাসন। আটককৃত লোড ড্রেজার মেশিনের শ্রমিক ও বল্কহেড এর শ্রমিককে মোট সাড়ে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করে ড্রেজার মেশিনটি ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর পুনরায় আরার বালু উত্তোলন শুরু করেন।এতে ওই এলাকার বসবাসকারী সংক্ষুব্ধ হন।

বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) সকালে উপজেলা প্রশাসন কৃতক পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে এই দণ্ড প্রদান করা হয়। বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় তাদের এই দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— ড্রেজার সংশ্লিষ্ট বোরহানউদ্দিন উপজেলার জয়া এলাকার নূরনবী সরদারের ছেলে মো. মামুন (২০) ও কুতুবা ৫ নম্বর ওয়ার্ডের রফিজল হাওলাদারের ছেলে মোঃ জাহাঙ্গীর (২৫)। তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও বল্কহেড এর মালিক ভোলা সদর উপজেলার বাপ্তা এলাকার রশিদ হাওলাদারের ছেলে ইউনূস হাওলাদার (৫৫) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আটককৃত দুটি লোর্ড ড্রেজারের পরিচালকরা হলেন, বোরহানউদ্দিন পৌর-১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল ফাইজুল ইসলাম ও কাচিয়া ইউনিয়নের মোঃ মফিজুল ইসলাম। তারা ড্রেজার মেশিন দিয়ে দির্ঘদিন যাবত তেতুলিয়া নদীর হাসের চর ও চরলতিফসহ একাধিক চরের কৃষি জমির মাটি ও বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। ফলে কৃষি জমি ভাঙ্গন দেখা দিয়েছে হুমকির মুখে রয়েছে চরের হাজারো একর কৃষি জমি। এসব ড্রেজার মেশিন একাধিকবার আটক করে কয়েক লাখ টাকার জরিমানা করলেও ফের বালু ও কৃষি জমির মাটি কেটে নিচ্ছে বালু খেকোরা। দুপুরে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হলে বিকালে ফের বালু উত্তোলন শুরু করেছে এসব ড্রেজার মেশিনে।
এবিষয়ে বোরহানউদ্দিন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিত চন্দ্র দাস জানান , নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি