• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত।

NEWS ROOM / ১৮৮ বার ভিউ
আপডেট : বুধবার, ২৬ জুলাই, ২০২৩




সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:

নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে ভোলার বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।
বুধবার(২৬ জুলাই) সকালে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
মৎস্য সপ্তাহের অংশ হিসেবে উপজেলা চত্বরে র‌্যালি প্রদক্ষিন শেষে পোনা মাছ অবমুক্ত করা হয়।
পরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত )নাজমুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল বলেন,মৎস্য চাষে বাংলাদেশ বিশ্বে অন্যতম স্থান অধিকার করে আছে। সরকারের সার্বিক সহযোগিতায় মৎস্য চাষে বিপ্লব ঘটেছে।দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে আমাদের উৎপাদিত মাছ।
এসময় আরো বক্তব্য রাখেন,বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম,বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ,বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া,বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত)মো: জামাল হোসেন,বোরহানউদ্দিন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকতা মিজানুর রহমান,মির্জাকালু নৌ-পুলিশের উপ-পরিদর্শক মোঃ রাকিব উদ্দিন ভুঁইয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি