• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

NEWS ROOM / ১৯৮ বার ভিউ
আপডেট : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫




মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) সকাল ১০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোল শেষে কার্যালয়ের সামনে থেকে বণার্ঢ্য র‍্যালি বের হয়ে র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।পরে সেখানে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করে আলোচনা সভায় অংশ নেয় নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রদলের সভাপতি দানেশ চৌধুরীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলা ২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সহধর্মিণী বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে মাফরুজা সুলতানা বলেন, ৫ আগষ্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার পাশে থেকে কাজ করে দেশ থেকে স্বৈরাচার বিদায় করেছে ছাত্রদল। দেশে যতবার ক্রান্তিলগ্ন আসবে, ঠিক ততবারই ছাত্রদল নিরলসভাবে কাজ করে যাবে।  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরব, ঐতিহ্য, আত্মত্যাগ ও অগ্রযাত্রার ইতিহাস তুলে ধরেন তিনি।
তিনি আরো বলেন,বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদল অনেক সুসংগঠিত। বিগত বছরগুলোতে ছাত্রদল বিএনপির ভ্যানঘাট হিসেবে কাজ করেছে। বোরহানউদ্দিনকে অশান্ত করার জন্য আওয়ামীলীগের দোসররা পরিকল্পনা করে যাচ্ছে,তারা এখন বিভিন্ন দলের ব্যানারে থেকে অদৃশ্য শক্তি হিসেবে কাজ করছে,এই অদৃশ্য শক্তির ব্যাপারে ছাত্রদলের নেতাকর্মীদের সোচ্চার থাকতে হবে।সামনে ছাত্রদলের অনেক ভূমিকা নিয়ে কাজ করতে হবে।
এ সময় তিনি ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি মাসে মাদক বিরোধী র‍্যালি করার জন্য অনুরোধ করেন।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিল হাওলাদারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা,সাবেক যুব নেতা সরোয়ার আলম খান,সাবেক ছাত্রনেতা,সাবেক যুবনেতা
উপজেলা বিএনপির
যুগ্ম আহ্বায়ক শহীদুল আলম নাসিম কাজী, মঞ্জুরল
আলম ফিরোজ কাজী,সদস্য সচিব আজম কাজি,পৌর বিএনপির সাধারণ সম্পাদক  মনিরুজ্জামান কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব উদ্দিন হাওলাদার, যুবদলের সদস্য সচিব জসিম উদ্দিন খান,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম মিঠু,মোঃ শাহিন সহ উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি