• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তি চলছে বেগম খালেদা জিয়া: গৃহবধূ থেকে ‘আপসহীন নেত্রী’—এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর গৃহহারা হাজারো মানুষ ১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ভোলা–ঢাকা এমভি দোয়েল পাখি-৮ লঞ্চে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভোলায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি আমিন খান,সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা!

বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি।

NEWS ROOM / ৫২ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

বোরহানউদ্দিন প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীর চর রামকানাই মৌজার দৌলার খালের মাথা এলাকায় চর থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় সরবরাহের অভিযোগ উঠেছে। এতে এলাকার বিস্তীর্ণ কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষকরা।

স্থানীয়দের অভিযোগ, নয়ন মাতাব্বরসহ প্রায় ২০ থেকে ২৫ জন ব্যক্তি দীর্ঘদিন ধরে চরাঞ্চলের মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছেন। ভারী যন্ত্রের মাধ্যমে মাটি কাটার ফলে আবাদি জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি চরাঞ্চলে ভাঙনের ঝুঁকিও বাড়ছে বলে আশঙ্কা করছেন কৃষকরা।

ভুক্তভোগীরা জানান, কৃষিকাজের উপযোগী জমি নষ্ট হওয়ায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে অভিযোগের বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি