• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
আকস্মিক পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী — অফিসে মিললো না কর্মকর্তাদের উপস্থিতি!  বোরহানউদ্দিনে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু হাফিজ ইব্রাহিমের সাথে মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ মাদক,বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ভোলায় কর্মশালা ভোলায় তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও ৩টি বাল্কহেড আটক বোরহানউদ্দিনে বাড়ছে হামের প্রকোপ, টিকা নেওয়ার আহ্বান ডাক্তার শুভ’র বাড়ির আঙিনায় গাঁজার চাষাবাদ, আপন দুই ভাই আটক ভোলাবাসীর প্রাণের দাবী ভোলা-বরিশাল সেতু | ভোলা জেলা কারাগারে কারা কর্মকর্তা-কর্মচারীদের ‘বেসিক লাইফ সাপোর্ট’ প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন

বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

NEWS ROOM / ১৩১ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:

বৃহস্পতিবার ১১ মে বেলা ১২ টায় বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মোখা মোকাবেলায় ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পূর্ব প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।
প্রধান অতিথির বক্তব্য আলী আজম মুকুল বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঘূর্ণিঝড় মোখায় যাতে কোন ধরনের ক্ষয়ক্ষতি না হয় সে জন্য ঘূর্ণিঝড় মোখা
মোকাবেলায় সব ধরনের প্রস্ততি সম্পন্ন করতে বলেছেন,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলার জন্য সব রকমের প্রস্তুতি
সম্পন্ন করে যাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেন,যে কোনো দুর্যোগ এলেই বোরহানউদ্দিনের উপকূলের মানুষের ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। আগামী ১৩ থেকে ১৫ মে’র মধ্যে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। সে কারনে আগে ভাগেই প্রস্তুতি নেয়া হচ্ছে।বোরহানউদ্দিনের পক্ষিয়া,হাসাননগর ও বড় মানিকা,টগবী উপকূলীয় এলাকায় আশ্রয় কেন্দ্র গুলো প্রস্তুত করতে বলা হয়েছে। দুর্যোগের পূর্বাভাস আসামাত্রই বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে আনতে উপকূলীয় নদীতে নৌকা, ট্রলার প্রস্তুত রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া মাইকিং করে উপকূলবাসীকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হবে।
আশ্রয়কেন্দ্র ছাড়াও স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ এগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।
সভায় সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় বোরহানউদ্দিন উপজেলার সরকারি কর্মকর্তাদের নিজ কর্মস্থলে উপস্থিত থাকার আহ্বান করেন উপজেলা নিবাহী কর্মকর্তা নওরীন হক।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া বলেন,ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় বোরহানউদ্দিন থানা পুলিশ প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সকল ধরনের সহযোগিতা করবে,এ নিয়ে বোরহানউদ্দিন থানা পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করে যাচ্ছে।
এছাড়া ও আশ্রয় কেন্দ্রগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখা, স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম গঠনের সিদ্ধান্ত হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম,বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম,বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া,বোরহানউদ্দিন উপজেলা নিবাহী প্রকৌশলী এলজিইডি মাইদুল ইসলাম খান,সহকারি কমিশনার ভূমি মুন্নী ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল হোসেন,প্রানী সম্পদ কর্মকতা ডাঃ কে.এম.আসাদুজ্জামান
প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি