• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
এমপি হাফিজ ইব্রাহিমের স্নেহভাজন পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতাব্বরের জন্মদিন আজ বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়ালেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান সন্তোষ দেব ও মিতা দেবের গর্বিত সন্তান। ক্যা”ন্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পুলিশ কর্মকর্তা মাকসুদুর রহমান ভোলায় দাফনের ১৫ দিন পর কবর থেকে আতরের ঘ্রাণ,এলাকায় তোলপাড় ভোলায় লোডশেডিংয়ের ভোগান্তি কাটবে কবে? পক্ষিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রত্যাশী আল আমীনের গণসংযোগ শুরু মানবিক সহায়তায় পাশে এমপি হাফিজ ইব্রাহিম যেভাবে গ্রেপ্তার হলেন পুলিশের সাবেক আইজিপি বেনজীর ভোলায় রান্নাঘর সংস্কারকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৪ বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা; শোভাযাত্রায় যোগ দিতে গিয়ে সড়ক/ দু/র্ঘ/ট/নায় নি/হ/ত/ হন যুবক মো. ইসমাইল।

বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করলেন ইউএনও

NEWS ROOM / ১৩৬ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় বেড়িবাঁধ এলাকা ও বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান।
২৪ অক্টোবর মঙ্গলবার দিনভর উপজেলার পক্ষিয়া, হাসাননগর, টগবী, গঙ্গাপুর, সাচড়া, বড় মানিকা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে এলাকার সাধারণ জনগনকে ঘূর্ণিঝড় হামুন সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন ইউএনও রায়হান-উজ্জামান।
এসময় তিনি বলেন, ঘূর্ণিঝড় হামুন মোকাবেলার জন্য বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে, আপনারা সবাই নিরাপদ স্থানে অবস্থান করুন।আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের জন্য চিকিৎসা সেবা, শুকনা খাবার, পানীয় সহ সকল কিছু প্রস্তুত রেখেছি।আপনাদের ভয় নেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা আপনাদের করা হবে।
এ সময় সাংবাদিকদের তিনি জানান, ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় চিকিৎসা সেবা প্রদানের জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সহ বিভিন্ন টিমে মোট ৪০ জন সদস্য প্রস্তুত রয়েছে,গৃহপালিত গবাদি পশু সেবা প্রদানের জন্য উপজেলা প্রানী সম্পদ দপ্তরের সমন্বয়ে ৩ ইউনিটে ৯ জন্য সদস্য প্রস্তুত রয়েছে।
উপজেলায় ঝুঁকিপূর্ণ এলাকার জন সাধারণের বসবাসের জন্য ১২২ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে শুকনা খাবার ও পানীয় পন্য মজুদ রয়েছে বলে ও জানান তিনি।
এসময় তিনি আরো বলেন, ঘূর্ণিঝড়ে কেউ গুজব ছড়াবেন না, সবাই সতর্কতা অবলম্বন করুন।জরুরী প্রয়োজনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৪ ঘন্টা যোগাযোগের জন্য ১০ জনের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম,হাকিমুদ্দিন নৌ পুলিশ ফাঁড়ীর আইসি(ভারপ্রাপ্ত) আলাউদ্দীন আল মাসুম,জাতীয় দৈনিক আজকের পত্রিকার প্রতিবেদক সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আকাশ,ইউপি সচিব আশরাফ উদ্দিন খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি