• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
একজন হাবিবুর রহমান, ছয় দশকের সাংবাদিকতার ইতিহাস—প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। বোরহানউদ্দিনে রাতের আঁধারে চকলেট বোমা ফাটিয়ে উধাও তিন ব্যক্তি, তদন্তে পুলিশ ২৫০ শয্যার হাসপাতাল,অথচ নেই ব্লাড ব্যাংক! রক্তের প্রয়োজনে স্বজনদের ছুটতে হয় দ্বারে দ্বারে। ভোলা সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার,জনবান্ধব পুলিশিং জোরদারে দিলেন নির্দেশনা। একজন প্রিয় অভিভাবককে হারাল পরিবার, না ফেরার দেশে অচ্যুতানন্দ চক্রবর্তী ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে নতুন আলোচনা,সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায় ভোলা’র’ বোরহানউদ্দিনে ডা.মোসলেউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও স্বজনদের মাঝে ভোলা জেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা,সভাপতি ফেরদৌস সম্পাদক মনির অপরাধের রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ সুপার, সরেজমিনে পরিদর্শন একাধিক ঘটনাস্থল

বোরহানউদ্দিনে খেলতে গিয়ে অটোরিকশার চাপায় ৫ বছরের শিশু নিহত

NEWS ROOM / ২১৯ বার ভিউ
আপডেট : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩




সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা
ভোলার বোরহানউদ্দিনের বড়মানিকা ইউনিয়ন এলাকার বাংলাবাজার টু তালতলা সড়কে অটোরিকশার চাপায় পড়ে হাছিব(৫) নামে একটি শিশু নিহত হয়েছে।
মোঃ হাছিব বড় মানিকা ইউনিয়নের দক্ষিণ বাটামারা এলাকার মোঃ শহীদের ছেলে বলে জানা গেছে।
সোমবার ৪ সেপ্টেম্বর দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,সোমবার ৪ সেপ্টেম্বর দুপুরে হাছিব সহ ৩ জন শিশু রাস্তায় খেলছিল এমন সময় হাছিব দৌড় দিতে গিয়ে অটোরিকশার নিচে পড়ে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই হাসিবের মৃত্যু হয়।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খেলার সময় দৌড় দিতে গিয়ে অটো রিকশার চাপায় ৫ বছরের একটি শিশু নিহত হয়েছে,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তবে শিশুটির পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি