• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
নুরাবাদে চেয়ারম্যান পদে আলোচনায় অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর। বিয়েতে রাজকীয় চমক! হেলিকপ্টারে নব”বধূ নিয়ে বাড়ি ফিরলেন ফ্রান্স প্র’বাসী একজন হাবিবুর রহমান, ছয় দশকের সাংবাদিকতার ইতিহাস—প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। বোরহানউদ্দিনে রাতের আঁধারে চকলেট বোমা ফাটিয়ে উধাও তিন ব্যক্তি, তদন্তে পুলিশ ২৫০ শয্যার হাসপাতাল,অথচ নেই ব্লাড ব্যাংক! রক্তের প্রয়োজনে স্বজনদের ছুটতে হয় দ্বারে দ্বারে। ভোলা সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার,জনবান্ধব পুলিশিং জোরদারে দিলেন নির্দেশনা। একজন প্রিয় অভিভাবককে হারাল পরিবার, না ফেরার দেশে অচ্যুতানন্দ চক্রবর্তী ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে নতুন আলোচনা,সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায় ভোলা’র’ বোরহানউদ্দিনে ডা.মোসলেউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও স্বজনদের মাঝে

বোরহানউদ্দিনে এএসআই হাবিবের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

NEWS ROOM / ১৭১ বার ভিউ
আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩




সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
বোরহানউদ্দিন থানা পুলিশের আয়োজনে বোরহানউদ্দিন থানার এএসআই মোঃ হাবিবুর রহমানের বোরহানউদ্দিন থানা থেকে তজুমদ্দিন থানায় বদলিজনিত বিদায় উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় এএসআই হাবিবুর রহমানকে বোরহানউদ্দিন থানা পুলিশের পক্ষ থেকে নতুন কর্মস্থলে যোগদানের শুভেচ্ছা জানানো হয়।
তিনি বোরহানউদ্দিন থানায় দায়িত্ব পালনকালে কর্মগুনে আলো ছড়িয়ে জয় করেছেন বোরহানউদ্দিন এর মানুষের মন।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার নির্দেশে দায়িত্বপালনকালে বোরহানউদ্দিনের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছেন একাগ্রচিত্তে। পুলিশি সেবা সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করেছেন সাহসিকতা নিয়ে।
বিদায়ী এএসআই হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন,আমার যাবতীয় যত প্রশংসা সবকিছুই সহযোদ্ধা-সহকর্মী পুলিশ সদস্যদের জন্যই”বিশেষ করে বোরহানউদ্দিন থানায় যিনি আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন যার কারনে আজকে আমার প্রতিটি কাজের সফলতা পেয়েছি তিনি বোরহানউদ্দিন থানার বর্তমান ওসি মহোদয়।
বোরহানউদ্দিন থানা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস, পরিশ্রমী, দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার পুলিশ সদস্য হিসেবে আলোচিত হন। সহকর্মীরা বিদায়ী অতিথির পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার এসআই রেহান উদ্দিন,এসআই মনজুর হোসেন,এস আই মহিউদ্দিন জুয়েল,এস আই ছলিমুর রহমান,এসআই মানিক,এসআই মনির হোসেন,এসআই সুজন ফকির, হ্নদয় চাকলাদার,আলতাফ হোসেন,এএসআই মোঃ ইলিয়াস হোসেন,এ এসআই মোঃ আমিনুল ইসলাম,এএসআই সুজন মাঝি,সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আকাশ সহ বোরহানউদ্দিন থানা পুলিশের সকল পর্যায়ের সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি