• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে ব্রিজ ধসের ট্র্যাজেডি: ট্রাকচালক “নি”হ”ত, হেলপার আহত ভোলার বাজারে ক্রেতা কম সাগর-নদীতে ইলিশ সংকট, বাজারে চড়া দাম। অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণ আধুনিকতার ছোঁয়ায় অবহেলিত ডাকবাক্স, চিঠি কেন আসে না? উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি গেট। সালমান শাহ’র ম’র’দে’হ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত বিদ্যুৎ সমস্যার সমাধান চান ভোলাবাসী ভোলার ৩৪.৫ মেগাওয়াট রেন্টাল পাওয়ার মেশিন চালু হবে কবে? ভাঙনের মুখে ভোলা সদরের রাজাপুরের একটি স্কুল বিশ্ব বাবা দিবস আজ কোনো পিতা-মাতার স্থান যেন না হয় বৃদ্ধাশ্রম। ভোলায় হামের পর এবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত।

NEWS ROOM / ১৩৩ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা প্রকাশঃ

ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ২০২৩ পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে বঙ্গবন্ধুর মুর‌্যালে আনুষ্ঠানিকভাবে ফুলেল শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন।
দিবসটি উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ,বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে
প্রথমেই বঙ্গবন্ধুর মুর‌্যালে ফুলেল শ্রদ্ধা জানান ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল,বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম,বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ।
এরপর বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও বোরহানউদ্দিন থানা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান,বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান,বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া।

আরও পড়ুন

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা এলজিইডি এর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকতা ডাঃ নিরুপম সরকার সোহাগ,উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাইদুল ইসলাম খান পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর পর্যায়ক্রমে বোরহানউদ্দিন উপজলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ,
উপজেলা শহরের সকল শিক্ষাপ্রতিষ্ঠান,উপজেলা মুক্তিযোদ্ধাবৃন্দ,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সহ সকল স্তরের মানুষ শোক র‌্যালী সহকারে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানায়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও কবিতা আবৃতিসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়,৮ জন যুবকের মাঝে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে নগদ ৩লাখ ৭০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়,উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পুষ্পস্তবক অর্পণ সহ আলোচনা সভা,মুক্তিযোদ্ধাদের মধ্যে দুপুরের খাবার বিতরণ,মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি