• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিনে অবৈধ ভাবে নদীর পাড়ের মাটি কাটায় ৬ জন আটক,দেড় লক্ষ টাকা জরিমানা।

NEWS ROOM / ১৫১ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩




সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে ২১ নভেম্বর মঙ্গলবার দুপুরে দেউলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আলগী গহর আলী মালের বাড়ির দক্ষিণ পার্শ্বে জমি সংলগ্ন এলাকার কালীগঙ্গা নদী পাড়ের মাটি কাটার সময়ে অপরাধ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষাকল্পে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা অইন, ২০১০ এর ৪ (খ), (গ), (ছ) ধারা লঙ্ঘনজনিত অপরাধে মোঃ রিয়াজ,মোঃ বিল্লাল,ইদ্রিস,ইউসুফ,আলাউ‌দ্দিন,মোঃ সহিদ নামে ৬ জন আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা অইন, ২০১০ এর ১৫(১) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ০১টি মামলায় ১,৫০,০০০/- ( এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হাসান।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি চক্র অবৈধ ভাবে কালীগঙ্গা নদীর পাড়ের মাটি যন্ত্রচালিত ট্রলার ও দেশীয় যন্ত্র দিয়ে কেটে মাটি গুলো বিভিন্ন ভাটায় বিক্রি করছে এ সংবাদ পেয়ে বোরহানউদ্দিন উপজেলার ইউএনও ও রায়হান-উজ্জামান মহোদয়ের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করি এবং ৬ জনকে আটক করে দেড় লাখ টাকা জরিমানা করে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়,জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি