• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় তৌহিদুল ইসলামকে ভোলা সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা

NEWS ROOM / ১৫৬ বার ভিউ
আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা প্রকাশ।।

বরিশালে বিভাগের মধ্যে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম কে ভোলা সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার ১৫ নভেম্বর সকাল ১১ টায় ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় ইউএনও তৌহিদুল ইসলামের কৃতিত্ব ও ভোলার সদর উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করার পরে তার সফলতা গুলো তুলে ধরেন অতিথিরা।

তারা বলেন,ইউএনও তৌহিদুল ইসলাম ভোলায় যোগদানের পর থেকেই ভোলা সদর উপজেলার মানুষের কল্যাণের জন্য সর্বদা প্রস্তুত ছিলেন,তিনি কোন অন্যায় কাজে কখনো সাপোর্ট দেন নি,সততার ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন এই কর্মকর্তা বলে ও জানান বক্তরা।

ভোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামের এমন পদকে খুশি বিভিন্ন মহল। তাদের প্রশংসায় ভাসছেন তিনি। তার এ অর্জনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবকসহ সুশীল সমাজের মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

আলোচনা সভা শেষে ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ও ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতাবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি