• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তি চলছে বেগম খালেদা জিয়া: গৃহবধূ থেকে ‘আপসহীন নেত্রী’—এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর গৃহহারা হাজারো মানুষ ১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ভোলা–ঢাকা এমভি দোয়েল পাখি-৮ লঞ্চে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভোলায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি আমিন খান,সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা!

বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তি চলছে

NEWS ROOM / ২২ বার ভিউ
আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

ভোলা প্রকাশ :

ভোলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাংলাবাজার ফাতেমা খানম কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

কলেজের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ আগস্ট ২০২৬ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রাথমিক আবেদন করা যাবে। একই সঙ্গে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রাথমিক আবেদন ফি হিসেবে ১ হাজার টাকা জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

কলেজটিতে বাংলা, ইংরেজি, বাংলাদেশের ইতিহাস, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামি ইতিহাস ও সংস্কৃতি, ইসলাম শিক্ষা, দর্শন, ভূগোল ও পরিবেশ, অর্থনীতি, প্রাণিবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতসহ বিভিন্ন বিষয়ে পাঠদানের সুযোগ রয়েছে।

ভোলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বাংলাবাজার ফাতেমা খানম কলেজ। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি