• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সতর্ক থাকতে বিএনপির নির্দেশনা প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো ২৮তম মৃত্যুবার্ষিকী যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ভোলার সাবেক ডিসি আজাদ জাহান ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিস ই.য়া.বা.সহ মাদক ব্যবসায়ী আটক জন্মদিনে বোরহানউদ্দিন-দৌলতখানবাসীর ভালোবাসায় সিক্ত ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ বৃষ্টি উপেক্ষা করে বাঁধে আশ্রিতদের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভোলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে প্রায় ৫ কোটি ১১ লাখ টাকার নি.ষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ। ভোলায় ভয়াবহ নৌ দুর্ঘটনা ‘নাসরিন ট্র্যাজেডি’র ২৩ বছর আজ টানা বর্ষণে পানিবন্দি মনপুরা:তলিয়েছে সড়ক-ফসলের মাঠ,চরম দুর্ভোগে লাখো মানুষ স্লুইসগেট অকেজো ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার অভিযোগ;কর্মহীন শ্রমজীবীরা। বৈরী আবহাওয়ায় ভোলার ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ

বরিশাল রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হলেন ফরহাদ সরদার।

NEWS ROOM / ১৭৪ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

বরিশাল রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হলেন ফরহাদ সরদার।

স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ
বরিশাল জেলা ও বরিশাল রেঞ্জের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেষ্ঠ সার্কেল অফিসার মনোনীত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার। তাকে গতকাল সম্মাননা ক্রেষ্ট তুলে দেন রেঞ্জ ডিআইজি এস.এম আক্তারুজ্জামান। এসময় সাথে ছিলেন বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম (বিপিএম) ও অতিরিক্ত ডিআইজি মোঃ ফারুকুল হক (পিপিএম)। এই পুরষ্কার প্রাপ্তিতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বরিশাল জেলার তৎকালীন সুযোগ্য অভিভাবক পুলিশ সুপার এবং বর্তমান বি.এম.পি পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম (বিপিএম বার) ও পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম) মহোদয়ের প্রতি। এছাড়াও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বরিশাল রেঞ্জ পুলিশের কর্নধার ও অভিভাবক ডিআইজি এস এম আক্তারুজ্জামান, সাবেক অতিরিক্ত ডি.আই.জি এ.কে.এম এহেছানউল্লাহ সহ সকল অতিরিক্ত ডিআইজি স্যার ও উর্দ্ধতন কর্মকর্তাগণের প্রতি। আইজিপি মহোদয় সহ পুলিশ হেডকোয়ার্টার্সের উর্দ্ধতন কর্মকর্তাগণের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছে কাজের মূল্যায়নপূর্বক স্বীকৃতি প্রদানের জন্য। কাজের এই মূল্যায়ন ফরহাদ সরদারকে প্রতিনিয়ত সততার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে। অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, সকল সহকর্মী যারা আমার পাশে থেকে সততা, নিষ্ঠার সাথে কাজ করতে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ। তিনি আরো বলেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় আমার কর্ম এলাকায় যথাযথ পুলিশি সেবা প্রদানের মাধ্যমে জনমনে স্বস্তি স্থাপনে আমি বদ্ধ পরিকর। বাকেরগঞ্জ ও বাবুগঞ্জ থানার পুলিশি কার্যক্রম, অপরাধ সংক্রান্ত যে কোন তথ্য ০১৩২০১৫১১৪৬ এই নাম্বারে জানালে আশা করি কিছুটা হলেও উপকৃত হতে পারেন। অপরাধের তথ্য দিন সেবা নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি