• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
এক নজরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পিকার মেজর – অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ১১৭ ভোলা -৩। চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার স্বাস্থ্য সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আহবান প্রতিমন্ত্রীর বোরহানউদ্দিনে ভূমিদস্যদের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন করায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার। ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু বোরহানউদ্দিনে প্রতিবেশীকে ফাসাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী,জননন্দিত নেতা রাজিব আহসান এমপি। ভোলায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী হিন্দু নারীর পরিবারের পাশে ঢাকার সংগঠনগুলোর সহায়তা বৈকুণ্ঠ বাসী হন শ্রদ্ধেয় কাকা ভোলার ব্যবসায়ী সমাজের পরিচিত মুখ ও রেনুকা বস্ত্রালয়-এর স্বত্বাধিকারী প্রদীপ কুমার সাহা আজ বিকেল ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। সবাই ওনার পরিবারের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন। “আগামীর রাজনীতি ও করণীয়” রাজিব আহসান এমপি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শ্রমজীবী মানুষের অকৃত্রিম বন্ধু:এমপি শাওন

NEWS ROOM / ১২৪ বার ভিউ
আপডেট : সোমবার, ১ মে, ২০২৩

মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা।

ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শ্রমজীবী মানুষের অকৃত্রিম বন্ধু। স্বাধীনতার পরই মে দিবস রাষ্ট্রীয় স্বীকৃতি পায় এবং বঙ্গবন্ধু মে দিবসে সরকারি ছুটি ঘোষণা করেন।
শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ সৃষ্টি এবং স্বাস্থ্য ও সুরক্ষা বিধি পালনকে জাতীয় সংস্কৃতি হিসেবে গড়ে তুলতে কাজ করছে জননেত্রী শেখ হাসিনা।

সোমবার (১ মে) তজুৃমদ্দিন ও লালমোহন উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন শোষিত-বঞ্চিত নির্যাতিত-নিপীড়িত মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন।বঙ্গবন্ধু যেমন ছিলেন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার, তেমনি তিনি ‘দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর’ জন্য ছিলেন নিবেদিত প্রাণ। তার পথ ধরেই শ্রমজীবী মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।
তিনি বলেন, “বঙ্গবন্ধু শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে মজুরি কমিশন গঠন করেন এবং তিনি শ্রমিকদের জন্যও নতুন বেতন কাঠামো ঘোষণা করেন।” মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন ও কল্যাণে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে।
আওয়ামী লীগ যখনই রাষ্ট্রায় ক্ষমতায় এসেছে, মানুষের ভাগ্যন্নয়নে কাজ করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দুঃখী মানুষের মুখে হাসি থাকে। এ দেশের শ্রমিক মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছেন জননেত্রী শেখ হাসিনা সরকারই।
এমপি শাওন আরো বলেন, বর্তমান সরকারের আমলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে। শ্রমিকদের সকল সুযোগ সুবিধার জন্য বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ের জন্য কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মনজু তালুকদার, আনম শাহজামাল দুলাল, খালেক সওদাগর, পৌরসভা শ্রমিকলীগের সভাপতি এনামুল হক রিংকু, সাধারণ সম্পাদক ভুট্রো প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি