• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
চুরি করে পালিয়েও রক্ষা নেই! GPS-এ ধরা পড়ল R15-M,বরিশাল থেকে গ্রেপ্তার ২ বোরহানউদ্দিনে পুলিশের অভিযান,২৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলনে কোস্টগার্ডের অভিযান,ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮ জন্মাষ্টমীর উৎসবে মুখর ভোলা, বর্ণাঢ্য শোভাযাত্রায় সম্প্রীতির বার্তা তজুমদ্দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা “ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক

প্রায় ৪০০ কোটি টাকার সাবস্টেশন,তবুও বিদ্যুৎ সংকটে ভোলাবাসী উন্নয়নের সুফল মিলছে না জনগণের ভাগ্যে

NEWS ROOM / ১২৯ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২৯ মে, ২০২৬



মীর মোশারফ অমি ভোলা প্রকাশঃ

ভোলার চরফ্যাশনে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণ করা হলেও কাঙ্ক্ষিত বিদ্যুৎ সুবিধা থেকে এখনও বঞ্চিত রয়েছেন জেলার সাধারণ মানুষ।পল্লী বিদ্যুৎ সমিতি ও ওজোপাডিকোর দুর্বলতা, সমন্বয়হীনতা এবং দায়িত্বে গাফিলতির কারণে এ বিশাল প্রকল্পের সুফল পৌঁছাচ্ছে না গ্রাহকদের ঘরে ঘরে।

স্থানীয়দের অভিযোগ, উন্নয়নের নামে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হলেও বাস্তবে বিদ্যুতের লোডশেডিং, ভোল্টেজ সমস্যা ও দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাট এখনো নিত্যদিনের দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

সচেতন মহল বলছে, সরকারের বিপুল অর্থ ব্যয়ে নির্মিত সাবস্টেশনটি যদি জনগণের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে না পারে, তবে সেই উন্নয়ন প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। প্রকল্প বাস্তবায়নের পরও যদি মানুষ অন্ধকারে থাকে, তাহলে দায় এড়ানোর সুযোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ গ্রাহকদের অভিযোগ, সামান্য ঝড়-বৃষ্টি হলেই বিদ্যুৎ চলে যায় এবং ঘণ্টার পর ঘণ্টা তা ফিরে আসে না। এতে ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান ও দৈনন্দিন জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়ছে।

এদিকে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন কারিগরি জটিলতা ও সমন্বয়ের সমস্যার কথা উল্লেখ করলেও দ্রুত কার্যকর সমাধান চেয়েছেন ভুক্তভোগীরা। তারা অবিলম্বে পল্লী বিদ্যুৎ সমিতি ও ওজোপাডিকোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, শুধু প্রকল্প উদ্বোধন বা অবকাঠামো নির্মাণই উন্নয়ন নয়; জনগণ যখন তার বাস্তব সুফল ভোগ করবে, তখনই প্রকৃত উন্নয়ন দৃশ্যমান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি