• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
এক নজরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পিকার মেজর – অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ১১৭ ভোলা -৩। চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার স্বাস্থ্য সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আহবান প্রতিমন্ত্রীর বোরহানউদ্দিনে ভূমিদস্যদের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন করায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার। ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু বোরহানউদ্দিনে প্রতিবেশীকে ফাসাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী,জননন্দিত নেতা রাজিব আহসান এমপি। ভোলায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী হিন্দু নারীর পরিবারের পাশে ঢাকার সংগঠনগুলোর সহায়তা বৈকুণ্ঠ বাসী হন শ্রদ্ধেয় কাকা ভোলার ব্যবসায়ী সমাজের পরিচিত মুখ ও রেনুকা বস্ত্রালয়-এর স্বত্বাধিকারী প্রদীপ কুমার সাহা আজ বিকেল ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। সবাই ওনার পরিবারের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন। “আগামীর রাজনীতি ও করণীয়” রাজিব আহসান এমপি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন এমপি মুকুল

NEWS ROOM / ১৬৪ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন এমপি মুকুল

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা প্রকাশঃ

ভোলার বোরহানউদ্দিনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা,উপজেলা পরিষদ মাসিক সভা,শিক্ষক দিবস উদযাপন,বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সার্টিফিকেট এবং স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।


২৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নিবার্হী কর্মকতা সম্প্রসারিত হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুন্নি ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
প্রধান অতিথির বক্তব্য এমপি মুকুল বলেন,দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার জন্য বিএনপি জামাত চেষ্টা করে যাচ্ছে,দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তবে জনগণ এ ষড়যন্ত্রের উচিত জবাব দেবে।
এসময় তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন,শেখ হাসিনার আমলেই মুক্তিযোদ্ধারা সুযোগ সুবিধা পাচ্ছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,বোরহানউদ্দিন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া,বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জসিমউদ্দিন হায়দার,উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া,দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আকাশ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকতা ডাঃ নিরুপম সরকার সোহাগ,যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান,কৃষি কর্মকতা এইচ এম শামীম,সমাজ সেবা কর্মকতা বাহাউদ্দিন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা আমজাদ হোসেন,টগবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হওলাদার,কাচিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রব কাজি,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা জানজট নিরসন,বাল্যবিবাহ প্রতিরোধ,মাদক এর ভয়াবহতা,ইভটিজিং,ঘূর্ণিঝড় সিত্রাং এর ক্ষতিগ্রস্ত সহায়তা,মৎস,বিকাশ ও জিনের মাধ্যমে প্রতারণার বিষয়টি ও তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী,উপজেলা মৎস্য কর্মকতা আলী আহমেদ আখন্দ,উপজেলা বিআরডিবির চেয়ারম্যান জসিমউদ্দিন,উপজেলা হিসাব রক্ষন কর্মকতা মোঃ সালেম,উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির মোঃ মনির হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি