• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপশাখায় ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন

NEWS ROOM / ১৮৯ বার ভিউ
আপডেট : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫




মোঃ মহিউদ্দিন
দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক
পূবালী ব্যাংক পিএলসি গ্রাহকদের ইসলামী ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে দেশে ‘ইসলামিক কর্নার’ স্থাপনের কার্যক্রম চালু করেছে। এসব কর্নারের মাধ্যমে গ্রাহকরা সহজেই ইসলামী ব্যাংকিংয়ের সব সেবা গ্রহণ করতে পারবেন। এই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে পূবালী ব্যাংক পিএলসি ভোলার কুঞ্জেরহাট উপশাখার একটি নান্দনিক ও গ্রাহকবান্ধব ‘ইসলামিক কর্নার’ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির বরিশাল বিভাগের ডিজিএম ও রিজিওন্যাল ম্যানেজার মো. রুহুল আমিন। কুঞ্জেরহাট উপশাখার ব্যবস্থাপক মো. মেজবাহ্ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক গাজী তাহের লিটন, মেজবাহউদ্দিন সম্রাট।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: পূবালী ব্যাংকের বরিশাল জোনের সিনিয়র অফিসার গাজী মো. হাসানুজ্জামান, সিনিয়র অফিসার (সিভিল) সফিকুল ইসলাম, উপশাখার কর্মকর্তা মো. মিরাজ হোসেন, মো. ওসমানগণি, মো. নাজমুল হক।

ইসলামিক কর্নার উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলোয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা গোলাম মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালণায় ছিলেন পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপশাখার কর্মকর্তা মো. তাওসিফ।

প্রধান অতিথি বলেন, ইসলামী ব্যাংকিং সেবা ব্যবস্থার গুরুত্ব ও গ্রাহকবৃন্দের সময়োপযোগী চাহিদার কথা বিবেচনায় শরীয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে সারাদেশে পূবালী ব্যাংক পিএলসি প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ইসলামী ব্যাংকিং সেবা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় সেই সেবাকে আরও ত্বরান্বিত করতে ভোলার কুঞ্জেরহাট উপশাখায় চালু হল ইসলামী ব্যাংকিং কর্ণার। উক্ত ইসলামী ব্যাংকিং কর্নারের মাধ্যমে আমাদের গ্রাহকবৃন্দ আরও দ্রুত ও উন্নত পরিসরে ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণ করে উপকৃত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি