• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
আজ ২৯ এপ্রিল ইতিহাসের এই দিনে লন্ডভন্ড হয় ভোলাসহ উপকূলীয় এলাকা ভোলায় এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে ভোলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের রাস্তা। ‎বোরহানউদ্দিনে সরকারের টিফিনে শিক্ষার্থীদের জন্য কাঁচা কলা, ক্ষোভ অভিভাবকদের রিয়াজ সভাপতি সোহেল সম্পাদক, ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন। ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন  ভোলায় ইএসডিও’র উদ্যোগে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত, ১১৭ জনের চাকরি নিশ্চিত ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলনে এক লাখ টাকা জরিমানা “নিখোঁজ সংবাদ”সাগর চন্দ্র দে গত ১৫ এপ্রিল আনুমানিক সকাল ১১ টায় বাসা থেকে বের হয়েছে আর আসে নাই। যদি কোন হৃদয়বান ব্যাক্তি তাকে বা তার সন্ধান পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন।মোবাইল নাম্বার : 01323001045 ভোলার পিআইও বিজন কৃষ্ণ খরাতী বরিশালে গ্রে/ফতার!

নিজের জায়গা জমি বুঝিয়া পেতে ভোলায় ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

NEWS ROOM / ১৮১ বার ভিউ
আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫

আশিকুর রহমান শান্ত, ভোলাঃ

ভোলা জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৮ ওয়ার্ডে নিজের ক্রয়কৃত ও ওয়ারিশ সুত্রে পাওয়া জমি বুঝিয়া পেতে আপন বড় ভাই মোঃ কবির হোসেন এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ছোট ভাই মোঃ কামাল হোসেন।

শনিবার (১ মার্চ) বিকালে স্থানীয় একটি পত্রিকা অফিসে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মোঃ কামাল হোসেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ কামাল বলেন, দীর্ঘ ১ যুগের অধিক সময় ধরে আমার ক্রয়কৃত ও ওয়ারিশ সুত্রে মালিকানায় থাকা জমি জোরপূর্বক আমার বড় ভাই মোঃ কবির হোসেন দখল করে আছে। যার খতিয়ান নং-৭৩, দাগ নং-২৩৩৬, উক্ত জমি আমাকে না বুঝিয়ে দিয়ে বিভিন্ন ধরনের ছলচাতুরি করে সে জোরপূর্বক দখল করে রেখেছে। আমার জমিতে সে জোরপূর্বক ঘর উত্তোলন করতেছে। এ সকল বিষয় নিয়ে দৌলতখান থানায় জানানো হলে ঘটনাস্তরে পুলিশ এসে তাকে ফয়সালায় বসার জন্য বারবার তাগাদা দিয়ে আসছিল। কিন্তু সে কোন কিছুর তোয়াক্কা না করে আমার জমি দখল করে রেখেছে। আমি যতবারই আমার জমি বুঝিয়ে দেওয়ার কথা বলি সে ততবারই আমাকে জামায়াত বিএনপি বলে নানাভাবে পতিত স্বৈরাচার সরকারের দোষর দ্বারা হয়রানী করে। একাধিকবার আমাকে শারীরিকভাবে আঘাত করে আহত করেছে। সর্বশেষ আমাকে হত্যার উদ্দেশ্যে সে ও তার ছেলে সন্তানরা মিলে আমার উপর অতর্কিত হামলা চালিয়ে আমাকে গুরুতর আহত করে। আমি আমার জমি বুঝিয়া পাওয়ার জন্য ভোলা কোর্টে একটি ৪৪/৪৫ মামলা করি। যার মামলা নং-৩৯/২৫, কোর্ট সরজমিনে তদন্তের জন্য উপজেলা ভূমি অফিসকে দায়িত্ব দেয়। দায়িত্বে থাকা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আক্তারুজ্জামান গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) এক পক্ষের সাথে যোগাযোগ করে আমাদের কে কোন ধরনের তথ্য না দিয়ে দখলদার মোঃ কবির হোসেন এর সাথে একতরফা কথা বলে। আমি খবর পেয়ে সেখানে ছুটে গেলে সে আমাকে কোন কথা বলতে দেয়নি। ঘটনাস্থলে যাওয়ার কারণে আমার ভাই ক্ষিপ্ত হয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। সার্ভেয়ার একজন সরকারী কর্মকর্তা হয়ে একতরফা এ কাজ করতে পারে না। আমি আপনাদের মাধ্যমে এর সঠিক বিচার চাই আমার প্রাপ্ত জমি বুঝিয়া পেতে চাই।

এ সার্ভারেয়া আক্তারুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযুক্তি পুরোপুরি মিথ্যা এবং বানোয়াট।

এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ৪৪/৪৫ এর নোটিশ পেয়ে আমরা ঘটনা স্থলে গিয়ে ঘরের কাজ বন্ধ করে দিয়েছি। পরের ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি