• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় গ্রাম পুলিশের নতুন আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. ইউসুফ ভোলা-বরিশাল সরাসরি সেতুর দাবি | সড়ক যোগাযোগ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান মেহেন্দিগঞ্জে রাতের অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ভোলার লালমোহনে কোস্টগার্ডের অভিযান অবৈধ সিগারেট জব্দ,চোরাচালান ঠেকাতে তৎপরতা ভোলায় পাঁচ দিনব্যাপী কৃষ্ণকথা ও গীতার আলোচনা,সনাতনী সমাজকে আমন্ত্রণ ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি ভোলায় কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ভোলায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ নৌযানের তথ্যভান্ডার তৈরির নতুন অধ্যায়,ভোলার ইলিশা ঘাটে নৌযান শুমারির উদ্বোধন নিরাময়কেন্দ্র নাকি ‘গোপন কারাগার’—উঠছে গুরুতর প্রশ্ন

নাগরিক সংবর্ধনায় বক্তৃতাকালে কাঁদলেন ও কাঁদালেন সাংসদ আলী আজম মুকুল এমপি।

NEWS ROOM / ১৭০ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

নাগরিক সংবর্ধনায় বক্তৃতাকালে কাঁদলেন ও কাঁদালেন সাংসদ আলী আজম মুকুল এমপি।
ইকবাল হোসেন, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি ১৫ জুন ২০২৩ বৃহস্পতিবার সকাল ৮.৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা টিপু ৮ লঞ্চযোগে দলের বিভিন্ন কর্মসূচীতে যোগদান করার লক্ষ্যে প্রায় ৪ দিনের সফরে নিজ নির্বাচনী এলাকার যাত্রা করলে, বিকাল ০৪ ঘটিকায় হাকিমুদ্দিন লঞ্চঘাটে পৌঁছালে,নাগরিক ফোরামের ব্যানারে নেতাকর্মী সংবর্ধনা দেন।
নানাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে কান্না জড়িত কণ্ঠে এমপি বলেন, আমি যখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম, তখন দেশের সকলে জানে যে আমি মারা গিয়েছি, যখন আমার জ্ঞান ফিরে তখন আমি দেখি আমার শরীর অবশ হয়ে গেছে, আমার শরীরের কোন অঙ্গ কাজ করতেছে না, আল্লাহ পাক সেই জায়গা থেকে আমাকে দ্বিতীয় জীবন দিয়ে আমার নির্বাচনী এলাকায় জনগণের সেবা করার জন্য এখানে পাঠিয়েছেন।
আমি কখনো নিজের আদর্শ বিসর্জন দেই নি,কোন মানুষের সাথে খারাপ ব্যাবহার করিনি, এসময় এমপি কান্না জড়িত কন্ঠে আক্ষেপ করে বলেন, আমি কি এমন করেছি যে আমাকে হত্যা করা হবে,আমার অপরাধ আমি সকলের সুখে দুঃখে পাশে থাকি,আমার অপরাধ আমি নিজ তহবিল থেকে গরীবের চিকিৎসা করাই,আমার অপরাধ আমি মেঘনাকে নদী ভাঙা থেকে রক্ষা করার জন্য সিসি ব্লক অনুমোদন এনে কাজ শুরু করেছি।
এসময় এমপি প্রশাসনের প্রতি খোপ জানিয়ে বলেন,এক জন চেয়ারম্যান আমাকে মেরে ফেলবে,অথচো এখনো তাকে গ্রেফতার করতে পারলো না প্রশাসন।

মেঘনা নদীর ভাঙ্গন রোধে তীর সংরক্ষণে ৫২২ ও ১১৩ কোটি টাকার উন্নয়ন মুলক কাজ অনুমোদন করায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুরুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীগন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি