• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সতর্ক থাকতে বিএনপির নির্দেশনা প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো ২৮তম মৃত্যুবার্ষিকী যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ভোলার সাবেক ডিসি আজাদ জাহান ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিস ই.য়া.বা.সহ মাদক ব্যবসায়ী আটক জন্মদিনে বোরহানউদ্দিন-দৌলতখানবাসীর ভালোবাসায় সিক্ত ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ বৃষ্টি উপেক্ষা করে বাঁধে আশ্রিতদের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভোলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে প্রায় ৫ কোটি ১১ লাখ টাকার নি.ষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ। ভোলায় ভয়াবহ নৌ দুর্ঘটনা ‘নাসরিন ট্র্যাজেডি’র ২৩ বছর আজ টানা বর্ষণে পানিবন্দি মনপুরা:তলিয়েছে সড়ক-ফসলের মাঠ,চরম দুর্ভোগে লাখো মানুষ স্লুইসগেট অকেজো ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার অভিযোগ;কর্মহীন শ্রমজীবীরা। বৈরী আবহাওয়ায় ভোলার ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ

নদীতে ভাসছে ১০ লাখ লিটার তৈল।

NEWS ROOM / ১৬২ বার ভিউ
আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

অনন্ত হাসান মাসুদঃ

ভোলা-১

ভোলার মেঘনা নদীতে ১১ লাখ ৫০ হাজার জ্বালানি তেল নিয়ে ডুবে যাওয়া ‘সাগর নন্দিনী-২’ জাহাজটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। জাহাজটির ওজন বেশি হওয়ায় উদ্ধারকারী জাহাজ ‘সাগর বধূ-৩’ ঘটনাস্থলের কাছে এসে পৌঁছালেও ডুবন্ত জাহাজটিকে টেনে তোলা সম্ভব হচ্ছে না। ‘সাগর বধূ-৪’ নামে আরেকটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা নাগাদ সেটি ঘটনাস্থলে পৌঁছার কথা রয়েছে।

এ বিষয়ে সাগর নন্দিনী কোম্পানির প্রতিনিধি মো. মেহেদী হাসান জানান, ১১ লাখ ৫০ হাজার জ্বালানি তেল নিয়ে ডুবে যাওয়া জাহাজটির ওজন প্রায় ৪শ ৪০ গুজ টন। সোমবার ভোররাতে সাগর বধূ-৩ নামে কোম্পানির একটি উদ্ধারকারী জাহাজ এসেছে। সেটির ওজন প্রায় ৩ শো ৪০ গুজ টন। কোম্পানি আরেকটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পাঠাচ্ছে। সেটি ঘটনাস্থলে পৌঁছাতে বিকেল হবে। এরপর জাহাজ উদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হবে।

উক্ত বিষয় নিয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শফিউল কিঞ্জল জানান, জাহাজটির নিরাপত্তায় কোস্টগার্ড নিয়োজিত রয়েছে। এছাড়াও নদীতে ভেসে যাওয়া তেল যাতে কোন দূষণ না ছড়ায় তার জন্য কোস্টগার্ডের অত্যাধুনিক একটা বোট এর সাহায্যে লেমর মেশিন দিয়ে পানি থেকে তেল পৃথক করার কাজ চলমান রয়েছে।

তিনি আরও জানান, জাহাজের ভিতরের ট্যাঙ্কিতে যে তেল রয়েছে তা পদ্মা অয়েল কোম্পানী সরিয়ে নিবে।

বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক আবদুস সালাম জানান, তেল ছড়িয়ে পড়লে পরিবেশ বিপর্যয়ের বিষয়টি মাথায় রেখে কোস্টগার্ড কাজ করছে ।

উল্লেখ আছে যে, রোববার ভোররাতে ভোলা সদর উপজেলার তুলাতুলি মেঘনা নদীতে ঘন কুয়াশার কারনে তেলবাহী জাহাজ ‘সাগর নন্দিনীর’ সঙ্গে নোঙর করা আরেকটি জাহাজের সংঘর্ষ ঘটে। সংঘর্ষে সাগর নন্দিনী জাহাজটির পিছনের তলা ফেটে তা পানিতে নিমজ্জিত হয়। জাহাজে থাকা মাস্টারসহ ১৩ নাবিককে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। মেঘনার পানিতে ভেসে যায় ১০ লাখ লিটার তেল। যাঁর বাজারমূল্য প্রায় ৯ কোটি টাকার উপরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি