• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

দ্বীপ জেলা ভোলা

NEWS ROOM / ২০৯ বার ভিউ
আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

দ্বীপ জেলা ভোলা
— মোঃ মহিউদ্দিন
—–
দ্বীপ জেলা ভোলা
দেখলে যায় না ভুলা,
ফুলে ফলে সাজানো গোছানো
নদ নদীর শীতল বাতাসে
প্রাণ জুরিয়ে যায়
মনে লাগে দোলা।
এ যে আমাদের-ই
দ্বীপ জেলা ভোলা।
লংকা পুরীকে হার মানায়
আমাদের-ই সোনার দ্বীপ,
চৌ দিকে তার নদী বেষ্টিত
মাঝখানে যেন জ্বলে প্রদীপ।
প্রকৃতির সম্পদে সম্পদশালী,
সেজেছে রুপের রানী,
হৃদয় দিয়ে ভালোবাসি তারে
এ দ্বীপ আমাদেরই নয়নের মনি।
ফসলের মাঠে সোনালী ফসল
আছে পুকুর ভরা মাছ,
পাল তুলে মাঝি গান গেয়ে যায়
চাষী করে মাঠে চাষ।
ভোলা দ্বীপ নয়নাভিরাম
দেখলে জুরায় প্রাণ,
এযে প্রকৃতির নিজ হাতে
সাজানো অশেষ দান।
সাদা সোনা নামের গলদা চিংড়ী,
রুপালি ইলিশ।
আছে হরেক রকম পাখি,
বিধাতা যেন সাজিয়েছে তাকে
দেখলে জুরায় আঁখি।
নানান রকম পাখালি
এই দ্বীপেরই বিলে ঝিলে,
সন্ধ্যা হলেই কিচিরমিচির
ডাকে শালিকের দলে।
ডাহুক ডাকে ঝোপের ধারে
কাক ডাকে তার নারিকেল শাখে,
মাছরাঙা থাকে পুকুর ঘাটে
বক থাকে তার নদীর. বাঁকে।
প্রচুর ইলিশ মিলে
এই দ্বীপের মেঘনায়,
জাল ফেলে মাঝি পাল তুলে দিয়ে
ভাটিয়ালী গান গায়।
ছোট্ট সোনার দ্বীপটি আমরা খুবই ভালোবাসি,
সুখেই আছি ভালো আছি,
আমরা ভোলাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি