• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলনে কোস্টগার্ডের অভিযান,ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮ জন্মাষ্টমীর উৎসবে মুখর ভোলা, বর্ণাঢ্য শোভাযাত্রায় সম্প্রীতির বার্তা তজুমদ্দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা “ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার

দেশের কৃষকদের ন্যায্য অধিকার আদায় ও দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষক দলের সৃষ্টি:মাফরুজা সুলতানা 

NEWS ROOM / ১৫৭ বার ভিউ
আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪




মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত।
রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টায় বোরহানউদ্দিন উত্তর বাসস্ট্যান্ডে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের বোরহানউদ্দিন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে মাফরুজা সুলতানা বলেন, ৭৫ এর পরবর্তী সময়ে জিয়াউর রহমান দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষক দলের সৃষ্টি করেছেন, কৃষক দলের মাধ্যমে দেশের গরীব কৃষকের অধিকার রক্ষায় কাজ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
তিনি বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের মধ্যে সুশাসন প্রতিষ্ঠাতা কাজ করে যাচ্ছে,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
এ সময় তিনি আরো বলেন,কৃষক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি অন্যতম সহযোগী অঙ্গ সংগঠন,সুজলা সফলা-শস্য শ্যামল বাংলাদেশ ও কৃষকদেরকে আধুনিকায়ন করে কৃষি কাজে আগ্রহী করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কৃষক দল,কৃষকদের সুখে দুখে সব সময় পাশে থাকবো বলে মন্তব্য করেন তিনি।
এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু,বিশেষ বক্তা ছিলেন ভোলা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসানত তসলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান, উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড.কাজী আজম,উপজেলা যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম ফিরোজ কাজী, শহীদুল আলম নাছিম কাজী,উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আলমগীর মাতব্বর,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির,উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইশরাত জাহান বনী,পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির সেলিম,সাধারণ সম্পাদক লোকমান হাওলাদার,পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন বাচ্চু,পক্ষিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসীমউদ্দীন মাতাব্বর,বোরহানউদ্দিন উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার, সদস্য সচিব জসিম উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম মিঠু,  পৌর যুবদলের সদস্য সচিব আবু জাফর মৃধা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি