• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

তৃতীয়বারের মতো, ভোলায় শ্রেষ্ঠ ওসি মিজানুর রহমান পাটোয়ারী

NEWS ROOM / ২২৪ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩




শাহাবুদ্দিন হাওলাদার, চরফ্যাশন (ভোলা):
ভোলা জেলার ১০টি থানার মধ্যে ফেব্রুয়ারি-২০২৩ইং মাসের মাসিক কল্যান ও অপরাধ সভায় অভিন্ন মানদন্ডে ৩য় বারের মত ভোলা জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শশীভূষণ থানার ওসি মোঃ মিজানুর রহমান পাটোয়ারী।

ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে (২৮ মার্চ ) মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম তাকে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান,সিনিয়র সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মোঃমাসুম বিল্লাহসহ সকল থানার অফিসার ইনচার্জগণের উপস্থিতিতে এ সম্মাননা প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, জেলার ১০টি থানার মধ্যে সামগ্রিক কর্ম তৎপরতায় শশীভূষণ থানার ওসি মোঃ মিজানুর রহমান পাটোয়ারী শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। আশা করি এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে ।

পাশাপাশি শশীভূষণ থানার জনসাধারণ আরও ভালো সেবা পাবে। এ প্রসঙ্গে শশীভূষণ থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃমিজানুর রহমান পাটওয়ারী বলেন, এ পুরষ্কার আমার কর্মস্পৃহা বৃদ্বি করবে এবং আগামীতে জনসাধারণকে আরো বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি