• রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার আগে শতবার ভাবুন: অ্যাডভোকেট সঞ্জয় কুমার দে দুর্জয় নিজ খামারে মাছের পরিচর্যায় ব্যস্ত অমি চৌধুরী ভোলার ঐতিহ্যবাহী পরিবারের উত্তরসূরি আসিফ আলতাফ,দাদার স্মৃতিকে ধারণ করে এগিয়ে চলার অঙ্গীকার মৃত্যু নামক বৃত্তের মধ্যেই জীবনের যাত্রা ‎বোরহানউদ্দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত দারিদ্র্যকে জয় করে সফলতার শিখরে: চরফ্যাশনের কৃতি সন্তান মোঃ জাকির হোসেন ভোলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ১ জুন অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমার স্বপ্ন — মোঃ মিজান মেহেন্দিগঞ্জে অটোচালকদের স্বেচ্ছাচারিতা,অ/তি/রি/ক্ত ভাড়া আদায়ে যাত্রীদের ক্ষোভ ভোলার গ্যাসে জ্বলছে দেশের বাতি,অথচ / অ/ন্ধ/কারে ভোলাবাসী!

জনতার জয়

NEWS ROOM / ১৩০ বার ভিউ
আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

 


মোঃ মহিউদ্দিন

___________

এই বিজয় দীর্ঘ নয় মাসের
যুদ্ধে পাওয়া আমাদের
বাঙালির অহংকার,
নিঃস্বার্থভাবে দেশ গড়ার
শপথ নিব এই হোউক অঙ্গীকার।
বাঙালি জাতি যুদ্ধ করেছে
হয়েছে ঐক্যবদ্ধ,
অস্ত্র হাতে দেশের ছেলেরা
জীবন দিয়েছে
করেছে সম্মুখে যুদ্ধ।
এক সাগর রক্ত আর বহু প্রাণ
মা-বোনদের ইজ্জত দিয়েছে বিসর্জন,
বহু ত্যাগের বিনিময়ে
করেছে বিজয় অর্জন।
বীর বাঙালি বহু নির্যাতিত হয়েছিল
তবুও শির করেনি কভু অবনত,
জীবন দিয়েছে রক্ত দিয়েছে
দীর্ঘ নয় মাস অনবরত।
অস্ত্র ধরেছে যুদ্ধ করেছে
ধ্বংস করেছে সকল ষড়যন্ত্র,
দেশটা আমাদের স্বাধীন হয়েছে
পেয়েছি আমরা সার্বভৌমত্ব।
বীর বাঙালি প্রতিবাদ করে
দাঁড়িয়েছিল রুখে,
প্রতিবাদ করে জীবন দিয়েছে
গুলি নিয়েছে বুকে।
আত্মত্যাগের বিনিময়ে
পেয়েছি আমরা স্বাধীনতা,
বীর বাঙালি কখনো ভুলবে না
যুদ্ধের সেই স্মৃতি কথা।
জীবন দিয়েছে রক্ত দিয়েছে
বিনিময় পেয়েছে রক্তে ভেজা পতাকা।
স্বাধীনতা এনেছে বিজয় এসেছে
আমরা দেশের জনসাধারন,
এত বছর পরও কেন
মৌলিক চাহিদা হয় না পূরণ?
দেশের সকল দুর্নীতি মুক্ত করে
আনতে হবে সফলতার মুক্তি,
জনগণই দেশের সরকার
সরকারই তো জনশক্তি।
বীর বাঙ্গালীর আত্মত্যাগে
এনেছিল বিজয়,
দেশ গড়ার শপথ নিব
দুর্নীতির বিরুদ্ধে রুখে দিব
হোউক জনতার জয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি