• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
এমপি হাফিজ ইব্রাহিমের স্নেহভাজন পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতাব্বরের জন্মদিন আজ বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়ালেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান সন্তোষ দেব ও মিতা দেবের গর্বিত সন্তান। ক্যা”ন্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পুলিশ কর্মকর্তা মাকসুদুর রহমান ভোলায় দাফনের ১৫ দিন পর কবর থেকে আতরের ঘ্রাণ,এলাকায় তোলপাড় ভোলায় লোডশেডিংয়ের ভোগান্তি কাটবে কবে? পক্ষিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রত্যাশী আল আমীনের গণসংযোগ শুরু মানবিক সহায়তায় পাশে এমপি হাফিজ ইব্রাহিম যেভাবে গ্রেপ্তার হলেন পুলিশের সাবেক আইজিপি বেনজীর ভোলায় রান্নাঘর সংস্কারকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৪ বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা; শোভাযাত্রায় যোগ দিতে গিয়ে সড়ক/ দু/র্ঘ/ট/নায় নি/হ/ত/ হন যুবক মো. ইসমাইল।

চরফ্যাসনে জিন্নাগড় ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের উঠান বৈঠকে গণজোয়ার।

NEWS ROOM / ১৮১ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

ইসরাফিল নাঈম, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ

চরফ্যাসন উপজেলার আসন্ন জিন্নাগড় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হোসেন মিয়ার নৌকা প্রতীকের উঠান বৈঠকে গণজোয়ার সৃষ্ঠি হয়েছে।

প্রচারণার শেষে দিনে সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় জিন্নাগড় ইউনিয়নের কাশেমগঞ্জ বাজার সংলগ্ন মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মুহুর্তের মধ্যে সর্বস্তরের নারী-পুরুষের উপস্থিতিতে উঠান বৈঠকটি জনসভায় পরিনত হয়েছে।

জিন্নাগড় আওয়ামী লীগের সভাপতি ইয়ারুল্লাহ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম ভিপি, উপজেলা ভাইস চেয়ারম্যান আকলিমা ফারুক মিলা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আহমদুল্লাহ, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল ইসলাম পন্ডিত প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আমরা এমন একজন প্রার্থীর পক্ষে ভোট চাইতে এসেছি যিনি উপজেলা আওয়ামী লীগের বর্তমান যুগ্ন সম্পাদক ও সফল তিন তিনবার ইউপি চেয়ারম্যান।

তারা আরও বলেন, হোসেন মিয়া তার দীর্ঘ রাজনৈতিক, সামাজিক এবং চেয়ারম্যান থাকাকালীন সময়ে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ইউনিয়নের প্রতিটি মানুষকে আপন করে নিয়েছেন। তাই আজ নৌকা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আজকের উপস্থিতি প্রমাণ করে সুবিধাবাদী ও মিথ্যার আশ্রয় নেয়া প্রতিপক্ষ প্রার্থী আবু মোল্লাকে আপনারা প্রত্যাখ্যান করেছেন।

চেয়ারম্যান প্রার্থী হোসেন মিয়া বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থন দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি নির্বাচিত হলে চরফ্যাসন ও মনপুরার উন্নয়নের বরপুত্র আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের সুনাম অক্ষুন্ন রেখে সর্বস্তরের মানুষের কল্যাণে নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি আপনারা দল-মতের ঊর্ধ্বে থেকে আগামী ২৯ ডিসেম্বর স্বতঃস্ফূর্তভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের পাশে থেকে খেদমত করার সুযোগ করে দিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি