• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে ব্রিজ ধসের ট্র্যাজেডি: ট্রাকচালক “নি”হ”ত, হেলপার আহত ভোলার বাজারে ক্রেতা কম সাগর-নদীতে ইলিশ সংকট, বাজারে চড়া দাম। অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণ আধুনিকতার ছোঁয়ায় অবহেলিত ডাকবাক্স, চিঠি কেন আসে না? উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি গেট। সালমান শাহ’র ম’র’দে’হ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত বিদ্যুৎ সমস্যার সমাধান চান ভোলাবাসী ভোলার ৩৪.৫ মেগাওয়াট রেন্টাল পাওয়ার মেশিন চালু হবে কবে? ভাঙনের মুখে ভোলা সদরের রাজাপুরের একটি স্কুল বিশ্ব বাবা দিবস আজ কোনো পিতা-মাতার স্থান যেন না হয় বৃদ্ধাশ্রম। ভোলায় হামের পর এবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

চরফ্যাশন উপজেলা শ্রমিকলীগের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা।

NEWS ROOM / ১৫২ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩

চরফ্যাশন  (ভোলা) প্রতিনিধি//

জাতীয় শ্রমিক লীগ চরফ্যাশন উপজেলা শাখার নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিয়েছেন উপজেলা বোরাক ও সিএনজি শ্রমিক লীগ।

গতকাল সোমবার সন্ধ্যায় পৌর ৫নং ওয়ার্ড শরীফপাড়া এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথমে উপজেলা শ্রমিক লীগের নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর হোসেন কুতুব, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় হয়।

অনুষ্ঠানে উপজেলা শ্রমিক লীগের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর গিয়াস উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মো. মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শ্রমিক লীগের নির্বাহী সদস্য কবির কুতুব।

এসময় অনন্যদের মধ্যে পৌর শ্রমিক লীগের সভাপতি সাইফুল ইসলাম সবুজ,সাধারন সম্পাদক হাজী নিরব ফকির, সিনিয়র সহ-সভাপতি শাহীন হাওলাদার সহ নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, শান্তির জনপদ চরফ্যাশন উপজেলায় বিএনপি-জামায়াত নৈরাজ্য ও সহিংসতা করতে চাইলে তাদের মোকাবিলায় এই শ্রমিক লীগই যথেষ্ট। তারা আরও বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। এখন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত প্রিয় নেতা আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের নির্দেশে প্রহরীর মত মাঠে থাকবে উপজেলা শ্রমিক লীগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি