• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
আধুনিক রূপে ভোলা গজনবী স্টেডিয়াম, ক্রীড়াঙ্গনে ফিরেছে প্রান পাওনা টাকা ও স্বর্ণ ফেরত চাইতে গিয়ে হেনস্থা ও প্রাণনাশের হুমকির অভিযোগ জনগণের সমর্থন নিয়ে পক্ষিয়ার চেয়ারম্যান হতে চান ইলিয়াস ভূইয়া ​বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি ১৩ জুন ৫ দিনব্যাপী মহা হরিনাম সংকীর্তন শুরু আজ  ব্রাজিল নাকি আর্জেন্টিনা ভোলায় কোন দলের সমর্থক বেশী। ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ!

চরফ্যাশনে মহা অষ্টমী পূজা পালিত।

NEWS ROOM / ২০৬ বার ভিউ
আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

ইসরাফিল নাঈম, চরফ্যাশন (ভোলা)

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতি বছরের মতো এবারও মহা ধুমধামে ও ব্যাপক আনন্দ উৎসাহে ভোলার চরফ্যাশনে রাধাগোবিন্দ মন্দিরে মহা অষ্টমীর পূজা পালিত হয়েছে।

রবিবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার শশীভূষণ থানাধীন এওয়াজপুর ইউনিয়নের শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে এই পূজা শুরু হয়।

পূজা কমিটি প্রধান উপদেষ্টা প্রভাষক তাপস চন্দ্র দেবনাথের সঞ্চালনায় অষ্টমীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। এসময় তিনি পূজা কমিটিকে নগদ অর্থ প্রদান করে হিন্দু মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি।

এছাড়াও উপস্থিত ছিলেন, পূজা কমিটির সভাপতি ডা. কানাই মজুমদার, সাধারণ সম্পাদক আর বিন্দু দেবনাথ বঙ্গী, মন্দির সভাপতি দয়াল দেবনাথ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে পুরোহিতের মন্ত্র পাঠ, উলুধ্বনি, শঙ্খ ধ্বনি আর ঢাকের আওয়াজে মুখোরিত হয়ে ওঠে মন্দিরটি। এসময় ফল আর বিভিন্ন উপকরণ দিয়ে নৈবেদ্য সাজিয়ে দেবীকে নিবেদন করেন ভক্তরা।

এসময় পুরোহিতের চন্ডী পাঠের মাধ্যমে পূণ্য লাভের আশায় দেবীর পায়ে অঞ্জলী দেন ভক্তরা। পূজা উপলক্ষ্যে মন্দিরটি ও সড়কগুলোতে করা হয়েছে আলোক সজ্জা। এছাড়া নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

ছবি ক্যাপশন: ভোলার চরফ্যাশনে রাধাগোবিন্দ মন্দিরে নগদ অর্থ প্রদান করেন সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি